1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা, সিএমপির ডিবি(উত্তর) বিভাগের বিশেষ অভিযানে নিষিদ্ধঘোষিত সংগঠনের ১৪ নেতা-কর্মী গ্রেফতার Aid to Good Investigation Course এর ১১৫ তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত শক্তিশালী ‘গণমাধ্যম কমিশন’ গঠনের প্রক্রিয়া শুরু করবে সরকার- তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ওয়াদা পূরণ– সরকারিকরণ হচ্ছে গাবতলীর ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ চবিতে ওবিই কারিকুলামে পাঠদান শুরু, ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: চবি উপাচার্য আজ (রোববার, ৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ১১১ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক বঙ্গোপসাগরে লঘু চাপের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ওয়াদা পূরণ– সরকারিকরণ হচ্ছে গাবতলীর ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’

  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বগুড়া জেলার গাবতলী উপজেলার ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ জাতীয়করণ করা হয়েছে বলে এক পরিপত্রে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত ২৯ এপ্রিল এই সংক্রান্ত একটি পরিপত্র সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে। আর ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ জাতীয়করণের মাধ্যমে কথা রেখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, গাবতলীর এই কলেজটি সরকারি হওয়ার ফলে সংশ্লিষ্ট এলাকায় উচ্চশিক্ষার পথ আরও সুগম হবে। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটা এলাকার শিক্ষার্থীদের জন্য বিশেষ একটি প্রাপ্তি যোগ হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ সরকারিকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন। সে মোতাবেক সরকারিকরণের লক্ষ্যে পরবর্তী কার্যক্রম হিসেবে নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহনের করা প্রয়োজন। (ক) নিয়োগ ও স্থায়ী-অস্থায়ী সম্পদের হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপকরণ; (খ) প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রেরণ; (গ) আর্থিক সংশ্লেষ, প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা রয়েছে কিনা সে বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আইন উপদেষ্টার মতামত এবং প্রতিষ্ঠান প্রধানের অঙ্গীকারনামাসহ প্রতিবেদন প্রেরণ।
এমতাবস্থায়, উক্ত কার্যক্রম গ্রহণপূর্বক দ্রুত প্রতিবেদন এ বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত ২০ এপ্রিল ২০২৬, বগুড়া সফরকালে বাগবাড়ীর এই কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় স্থানীয় জনতা কলেজটি সরকারি করার দাবিতে স্লোগান ও ব্যানার প্রদর্শন করলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এটি সরকারি করার ঘোষণা দেন।

এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আপনাদের দাবি এই কলেজ সরকারি করতে হবে? যান, হয়ে গেল। এই কলেজ সরকারি ঘোষণা হয়ে যাবে, কাগজ পৌঁছে যাবে।▫️

রবিবার, মে ০৩, ২০২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com