1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার তারেক রহমান পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে সরকার তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যােগে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত নাজরান ফিশারীজ এন্ড এগ্রো প্রজেক্টে বিনিয়োগের নামে ৪০০ কোটি টাকা প্রতারণাঃ সংঘবদ্ধ চক্রের ০১ সদস্য গ্রেফতার জুয়ার টাকা যোগাড় করতে ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে প্রতারণা: চক্রের ০১ সদস্য গ্রেফতার জনগণের শক্তি, সরকারের অঙ্গীকার: ঐক্যবদ্ধ বাংলাদেশে সুশাসন, নিরাপত্তা ও উন্নয়নের অগ্রযাত্রা- প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সৌজন্য সাক্ষাৎ বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশের অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে টেকনাফে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার

Aid to Good Investigation Course এর ১১৫ তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

গত ০৩/০৫/২০২৬ খ্রি. তারিখ (রবিবার) ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) এর সম্মেলন কক্ষে Aid to Good Investigation Course এর ১১৫তম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা মহোদয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাসুদ-উল-হাসান কমান্ড্যান্ট, অতি. ডিআইজি বাংলাদেশ পুলিশ, সিআইডি এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শম্পা রাণী সাহা, পিপিএম বিশেষ পুলিশ সুপার (প্রশাসন), ডিটিএস, বাংলাদেশ পুলিশ, সিআইডি। আরো উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উক্ত কোর্সটি ছিল ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য একটি বিশেষায়িত কোর্স। এই কোর্সে সহকারী পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার মোট ২৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। যার মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ১১ জন এবং সহকারী পুলিশ সুপার ১৭ জন।

১৫ কার্যদিবস ব্যাপী পরিচালিত এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের DNA (Deoxyribonucleic Acid) এর নমুনা নির্বাচন, সংগ্রহ ও সংরক্ষণ, CDR বিশ্লেষণ, এজাহারের ভুল-ত্রুটি, ফরেনসিক, সাইবার অপরাধ, এসিড সন্ত্রাস দমন, নারী ও শিশু নির্যাতন রোধ, সাক্ষ্য আইন, মানব পাচার, মানি লন্ডারিং, আসামীদের জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com