বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ( DIRI) যৌথ উদ্যোগে “Inspired By Nature. For Climate. For Our Future.” প্রতিপাদ্যে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” শীর্ষক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিভাগের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল ইসলাম। সিম্পোজিয়ামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই) ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ইরফানুল হক। ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মো. বরকত আলী সভাপতিত্ব করেন।
চমৎকার এই আয়োজনে আহবায়ক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ।
অনুষ্ঠানের অংশ হিসেবে পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিভাগ থেকে প্রায় ৪৫ জন পোস্টার উপস্হাপন করেন।