1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ীতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা খবর প্রচারের চেষ্টা বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে রাজশাহী পুলিশ কমিশনারের নির্দেশ দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান মহামান্য রাষ্ট্রপতির মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বালিয়াকান্দিতে পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরার অভিষোগ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের চুক্তি স্বাক্ষর রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী ও পুকুরে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ রূপগঞ্জে হত্যাসহ ২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ ও তার সহযোগী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ফিশিং লিংক পাঠিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ০৯ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

রূপগঞ্জের সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য

  • আপডেটের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার ভিউ

বিশেষ সংবাদ :

(নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি)

সম্প্রতি চীনের লিশুই শহরে অনুষ্ঠিত ২০২৬ ওয়ার্ল্ড ইস্কেট এশিয়া স্পিড ট্র্যাক সিরিজ-জুনিয়র ক্যাটাগরিতে একাই ২ টি রৌপ্য অর্জন করেছে সাওয়ানা খন্দকার।

এ নিয়ে আন্তর্জাতিক, জাতীয় ও ক্লাব পর্যায়ে বিভিন্ন কেটাগরিতে সর্বমোট ২৯ টি শিরোপা অর্জন করেছেন দেখিয়েছেন দশম শ্রেণীর ছাত্রী স্পিড স্কেটার সাওয়ানা খন্দকার।

চীনের আন্তর্জাতিক রোলার রোলার স্কেটিং প্রতিযোগীতায় সকল কেটাগরিতে অংশগ্রহনকারী ২ হাজার চৌকস স্কেটারের সঙ্গে প্রতিযোগীতা করেন সাওয়ানা। জুনিয়র-বি নারী বিভাগে ২০০ মিটার ডিটিটি ও ৫০০ মিটার ডি ইভেন্টে দ্বিতীয় স্থান করেন রূপগঞ্জের মেয়ে সাওয়ানা খন্দকার।

ওয়ার্ল্ড ইস্কেট এশিয়া স্পিড ট্র্যাক সিরিজ-জুনিয়র ক্যাটাগরির ওই প্রতিযোগীতায় বাংলাদেশ ৩ টি রৌপ্য ও ৪ টি ব্রোঞ্জ পদক জিতেছে। একই সঙ্গে ১২ জন খেলোয়ার চতুর্থ থেকে অষ্টম স্থান অর্জন করে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।

আর এ সাফল্য অর্জন ও পারফরম্যান্সের ফলে এশিয়া মহাদেশে র‌্যাংকিয়ে বাংলাদেশ অষ্টম স্থান অর্জন করে। ওই প্রতিযোগীতায় বাংলাদেশের হয়ে সিনিয়র পুরুষ বিভাগে মাহমুদ হোসাইন ১০০০ মিটার রেসে রৌপ্য পদক, জুনিয়র-এ পুরুষ বিভাগে ইরাব মুক্তাদির ৫০০০ মিটার রেসে রৌপ্য ও ২০০ মিটার ডিটিটি-২ এবং ৫০০ মিটার ডি ইভেন্টে দু’টি ব্রোঞ্জ পদক জেতেন।

সাওয়ানা খন্দকার ঢাকার ওয়ারীতে নিজ বাসভবনে বসবাস করেন। গ্রামের বাড়ী নারায়ণগঞ্জে রূপগঞ্জ থানাধীন তারবো পৌরসভার নোয়াপাড়া গ্রামে।

মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজে দশম শ্রেণীতে অধ্যায়নরত হলেও স্কেটিংয়ে তাঁর অদম্য ইচ্ছাই আজ বাংলাদেশের জন্য অসামান্য সাফল্য বয়ে এনেছে। ২০১৫ সাল থেকে স্কেটিং খেলা শুরু করে এরই মধ্যে আন্তর্জাতিক, জাতীয় ও ক্লাব পর্যায়ে অনেক সাফল্য পেয়েছেন।

আন্তর্জাতিক পর্যায়ে এবারই প্রথম চীনের লিশুই শহরে আন্তর্জাতিক পর্যায়ে চমক সৃষ্টি করে ২ টি রৌপ্য জিতেছেন সাওয়ানা। জাতীয় পর্যায়ে ২০১৯, ২০২০ ও ২০২১ সালে ন্যাশনাল এবং বাংলাদেশ গেমসে অংশগ্রহন করে ২ বার প্রথম ও ১ বার দ্বিতীয় স্থান অর্জন করেন সাওয়ানা। ক্লাব পর্যায়ে বরাবরই প্রথম স্থান অর্জন করেছেন তিনি।

চীনে স্কেটিংয়ে নিজের সাফল্য নিয়ে সাওয়ানা খন্দকার বলেন, ‘এবারের আন্তর্জাতিক জয় শুধু আমার জন্য বিশেষ অর্জন নয়, এ জয় বাংলাদেশের। আগামিতে বাংলাদেশের খেলোয়াড়রা অলিম্পিকেও সাফল্য বয়ে আনবে বলে আমি আশাবাদি।

আর সারা বিশ্বের কাছে বাংলাদেশকে একটি স্বনামধন্য রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চাই আমরা। এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতাসহ পরিবারের সাপোর্ট অনেক জরুরী। বিশেষ করে পড়াশোনার পাশাপাশি স্কেটিং করার বিষয়ে আমার মা মোরশেদা ইয়াসমিন ও বড় বোন সুরাইয়া খন্দকারের বিশেষ ভূমিকাই আমার এসব অর্জন সম্ভব হয়েছে।

আর বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, কারণ তিনিই আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খেলার সুযোগ করে দিয়েছেন।

সাওয়ানা খন্দকারের এই অর্জনে খুশিতে আত্মহারা তার জন্মভূমি নোয়াপাড়ার সর্বস্তরের বাসিন্দারা, এছাড়াও রূপগঞ্জের সকল শ্রেনীর মানুষ তার এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন।

সাওয়ানা খন্দকারের এই অর্জনের জন্য রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের সংবর্ধনা জানানো হবে কিনা এবিষয়ে ইউএনও সাইফুল ইসলাম এর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com