1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS) বাস্তবায়নের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনী ও প্যাসিফিক এয়ারফোর্স, যুক্তরাষ্ট্র এর যৌথ অনুশীলন মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ ২০২৬’ শুরু “ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়” —৪৫তম বিসিএস পুলিশ ও আনসার কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী যুবশক্তিকে কাজে লাগাতে পারলে সাফল্য আসবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল রূপগঞ্জে পাথর বোঝাই ট্রাকে ৬৪২ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ২, ট্রাক জব্দ জিটিসি কর্তৃক মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে একের পর এক সাফল্য অর্জন করছেন সিংড়ার চৌগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কুরবান আলী কাজলের নির্বাচনী জনসংযোগ ও মতবিনিময় সভা বিমান বাহিনী প্রধান কর্তৃক জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং প্রদান

বিমান বাহিনী প্রধান কর্তৃক জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং প্রদান

  • আপডেটের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের প্রতিস্থাপন করতে যাচ্ছে। অদ্য ০১ নভেম্বর ২০২৬ তারিখে (রবিবার) বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি বিমান বাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহবান জানান। পরিশেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকাস্থ এয়ার অফিসারগণ এবং বিমান সদর ও ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর ০৪ টি এমআই সিরিজ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টসহ ১৩৪ জন সদস্য ডিআর কঙ্গোতে MONUSCO জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিযুক্ত রয়েছেন। Utility Aviation Unit-23 দলটি তাদের স্থলাভিষিক্ত হবে। এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান, বিপিপি, পিএসসি, জিডি (পি)। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে কন্টিনজেন্ট এর ২৩ জন সদস্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা হতে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে গমন করেছেন। কন্টিনজেন্ট এর অবশিষ্ট ১১২ সদস্য আগামী ০৪ নভেম্বর ২০২৬ তারিখে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com