1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS) বাস্তবায়নের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনী ও প্যাসিফিক এয়ারফোর্স, যুক্তরাষ্ট্র এর যৌথ অনুশীলন মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ ২০২৬’ শুরু “ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়” —৪৫তম বিসিএস পুলিশ ও আনসার কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী যুবশক্তিকে কাজে লাগাতে পারলে সাফল্য আসবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল রূপগঞ্জে পাথর বোঝাই ট্রাকে ৬৪২ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ২, ট্রাক জব্দ জিটিসি কর্তৃক মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে একের পর এক সাফল্য অর্জন করছেন সিংড়ার চৌগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কুরবান আলী কাজলের নির্বাচনী জনসংযোগ ও মতবিনিময় সভা বিমান বাহিনী প্রধান কর্তৃক জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং প্রদান

রূপগঞ্জে পাথর বোঝাই ট্রাকে ৬৪২ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ২, ট্রাক জব্দ

  • আপডেটের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৪২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের বুরুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী জেলার বাঘা থানার শিমুল মিয়া ও ইয়ামিন আলী।
গ্রেপ্তারকৃতদের রবিবার (১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম সালাউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , শনিবার দিবাগত রাতে উপজেলার পূর্বাচল এলাকার ৩০০ ফুট সড়কে নিয়মিত টহল দিচ্ছিল রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় পাথরবোঝাই একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিতে তল্লাশি চালানো হয়।

পরে ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়। পাথর বোঝাই ট্রাকটিও জব্দ করা হয়েছে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অজয় কুমার পালের নেতৃর্ত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com