1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS) বাস্তবায়নের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনী ও প্যাসিফিক এয়ারফোর্স, যুক্তরাষ্ট্র এর যৌথ অনুশীলন মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ ২০২৬’ শুরু “ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়” —৪৫তম বিসিএস পুলিশ ও আনসার কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী যুবশক্তিকে কাজে লাগাতে পারলে সাফল্য আসবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল রূপগঞ্জে পাথর বোঝাই ট্রাকে ৬৪২ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ২, ট্রাক জব্দ জিটিসি কর্তৃক মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে একের পর এক সাফল্য অর্জন করছেন সিংড়ার চৌগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কুরবান আলী কাজলের নির্বাচনী জনসংযোগ ও মতবিনিময় সভা বিমান বাহিনী প্রধান কর্তৃক জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং প্রদান

বাংলাদেশ বিমান বাহিনী ও প্যাসিফিক এয়ারফোর্স, যুক্তরাষ্ট্র এর যৌথ অনুশীলন মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ ২০২৬’ শুরু

  • আপডেটের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের (PACAF) অংশগ্রহণে ০৫ (পাঁচ) দিনব্যাপী ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শীর্ষক যৌথ মহড়া অদ্য ০১ নভেম্বর ২০২৬ (রবিবার) তারিখ হতে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এ শুরু হয়েছে। বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মিশন ডেপুটি চিফ মিস. তৃষিতা মওলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ এ মূলত বিষয়ভিত্তিক মতামত বিনিময় এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও কার্যসক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। এ মহড়ায় সি-১৩০জে/ সি-১৩০বি বিমানের অপারেশন ও রক্ষণাবেক্ষণ, এভিয়েশন সেফটি ও হ্যাজমেট (HAZMAT- HAZARDOUS MATERIALS) রিস্ক ম্যানেজমেন্ট, অ্যারোস্পেস মেডিসিন ও ফিজিওলজি, এয়ারলিফট কার্গো হ্যান্ডলিং, এয়ার বেজ ডিফেন্স ও ফোর্স প্রটেকশন এবং ক্র্যাশ ফায়ার রেসকিউ বিষয়ে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হবে। ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ এ বিমান বাহিনীর মোট ১২০ জন সদস্য ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন সদস্য অংশগ্রহণ করছেন।

এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে আন্তঃসক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত জ্ঞান ও সর্বোত্তম অনুশীলন বিনিময়ের বিষয়ে আলোকপাত করা হবে। এছাড়াও সি-১৩০ বিমানের অপারেশন ও রক্ষণাবেক্ষণের কার্যপদ্ধতির মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সক্ষমতার বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com