1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সীমান্তে কাঁটাতারের অবৈধ বেড়ার কাজ ঠেকানো হয়েছে: উপদেষ্টা

  • আপডেটের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সীমান্তের পাঁচ স্থানে ভারতের বিধিহির্ভূত বেড়া নির্মাণের সাম্প্রতিক প্রচেষ্টা ঠেকানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, “বিগত সরকারের সময় ৯২টি এলাকায় নিয়ম বহির্ভূতভাবে কাটাতারের স্থাপনার উদ্যোগ নেওয়া হয়। এরইমধ্যে ভারত পাঁচটির কাজ শুরু করলে তা বন্ধ করে দেওয়া হয়।”

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “চাঁপাইনবাবগঞ্জে একটা, তিন বিঘা করিডরের ওখানে, নওগাঁর পত্নীতলার ওখানে একটা, আরেকটা লালমনিরহাটে। এসব জায়গায় রিসেন্টলি একটু সমস্যা দেখা দিয়েছে।

“আমাদের বিজিবি শক্ত অবস্থান নেওয়ায় তারা (বিএসএফ) এইসব জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। আগের সরকার কিছু লিখিত দিয়ে গিয়েছে, যেগুলো দেওয়া উচিত হয়নি।”

বাংলাদেশ ও ভারতের মধ্যকার চুক্তি অনুযায়ী শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কেউ কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ৪১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩২৭১ কিলোমিটারে ইতোমধ্যে তারা কাঁটাতারের বেড়া দিয়ে ফেলেছে।

“বিগত সরকারের আমলে ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এরা কতগুলো অসম কাজ, যেটা ইন্ডিয়ার করা উচিত হয়নি; কিন্তু আমাদের আগের সরকার তাদের সুযোগ দিয়েছে।”

বিধি বহির্ভূতভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টার ঘটনায় ভারতের হাই কমিশনারকে ডেকে প্রতিবাদ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলবেন বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com