1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

যমুনা রেলসেতুতে চলাচলকারী ট্রেনে বাড়বে ভাড়া : রেলসচিব

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৪৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেছেন, ১৯৯৮ সালে নির্মিত যমুনা বহুমুখী সেতুটি রেললাইনের জন্য নির্মিত না হলেও একটি রেলসেতু অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু সময়ের প্রয়োজনে আরেকটি রেলসেতুর দরকার হওয়ায় আমাদের বন্ধু জাইকার অর্থায়নে সেটি নির্মাণ করা হলো এবং আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে যমুনা রেলওয়ে সেতু পশ্চিমের সয়দাবাদ রেলওয়ে স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, আগে যমুনা সেতুর রেললাইন দিয়ে পণ্যবাহী ভারী ট্রেন চলাচল করতে পারতো না। কিন্তু এখন এই রেলসেতু দিয়ে তা করতে পারবে। তাই নিয়মানুযায়ী ট্রেনের ভাড়া বৃদ্ধি পাবে।

বর্তমানে ট্রেনে চলাচল করা যাত্রীদের সেবার বাড়ানো হয়েছে উল্লেখ করে এক প্রশ্নের জবাবে যমুনা রেলসেতুতে এখন পর্যন্ত কোনো দুর্নীতির তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এর আগে রেলওয়ে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

সংবাদ সম্মেলন ও উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুয়ুকিসহ রেল বিভাগ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ছাড়াও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com