1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ হতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে সাহায্য প্রদান

  • আপডেটের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৫৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে বাংলাদেশ হতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর জরুরী ঔষধ ও ত্রাণ সামগ্রী প্রেরণ।

ঢাকা, ৩০ মার্চ ২০২৫ (রবিবার): মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ হতে মায়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে জরুরী ভিত্তিতে ত্রাণ সামগ্রী হিসেবে ঔষধ, তাবু, শুকনা খাবার এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য রেসকিউ টিম ও মেডিকেল টিম প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে আজ ৩০ মার্চ ২০২৫ তারিখ ১২৩০ ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা থেকে বিমান বাহিনীর ০১টি সি-১৩০জে বিমান এবং আর্মি এভিয়েশনের ০১টি কাসা সি-২৯৫ডব্লিউ বিমান জরুরী ত্রাণ সামগ্রীসহ মায়ানমারের ইয়াংগুন এর উদ্দেশ্যে রওনা করেছে। উল্লেখ্য যে, গমনের প্রাক্কালে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান উপস্থিত ছিলেন। তাঁরা মিয়ানমারে জরুরী সহায়তা প্রদানকারী দলের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের পূর্বপ্রস্তুতি পরিদর্শন করেন।

গত ২৮ মার্চ ২০২৫ তারিখ স্থানীয় সময় ১২ টা ৫০ মিনিটে মায়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। উক্ত ভূমিকম্পে মায়ানমারে অদ্যাবধি প্রায় ১৬০০ জনের অধিক নিহত এবং ৩০০০ জনের অধিক আহত হয়েছে বলে জানা যায়। মায়ানমারের বিভিন্ন অঞ্চলে উক্ত ভূমিকম্পের ফলে খাদ্য ও পানি, বাসস্থান সংকট এবং জরুরী চিকিৎসা সেবার অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। প্রতিবেশী দেশের মানবিক বিপর্যয়ে বাংলাদেশ মর্মাহত এবং তাদের সহায়তা প্রদানে বদ্ধপরিকর। উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্যের একটি বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও, চিকিৎসা সেবা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মায়ানমার সরকারের প্রয়োজন সাপেক্ষে পরবর্তীতে এই উদ্ধারকারী এবং মেডিকেল দলসমূহ প্রেরণ করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে, বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দূর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোন প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী আত্মনিয়োগের জন্য অঙ্গীকারাবদ্ধ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com