1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

  • আপডেটের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২৫৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
দেশজুড়ে আনন্দ উচ্ছ্বাসে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। জেলায় জেলায় অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। মোনাজাতে ছিলো ফিলিস্তিনসহ সারা বিশ্বের নির্যাতিত মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা।

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ্ মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। জামাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

দিনাজপুরের বৃহত্তম গোর-এ শহীদ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় এই বৃহৎ জামাতে ইমামতি করেন মাওলানা মাহফুজুর রহমান।

নাটোরে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় নগরী রংপুরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে কালেক্টরেট ঈদগাহ মাঠে। সকাল সাড়ে ৮টায় আয়োজিত এ জামায়াতে অংশ নেন প্রায় ৩৫ হাজার মুসল্লী।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহে প্রায় আড়াই হাজার ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনসহ সারা বিশ্বের নির্যাতিত মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত কতা হয় হবিগঞ্জের ঈদের জামাতে।

একমাস কঠোর সিয়াম সাধনার পর মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। জেলার বৃহত্তম পৌর ঈদগাহ হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) ময়দানে প্রধান তিনটি জামাতে হাজারো মুসল্লির ঢল নামে।

ভোলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

যশোরের কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশ নিতে আসেন। সিরাজগঞ্জের বেলকুচিতে ঈদুল ফিতরের নামাজ শেষে সুলতানি মোঘল আমলের আদলে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

যথাযোগ্য মর্যাদায় গাজীপুরেও উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

আপস কুমিল্লা, রাজবাড়ীসহ দেশের প্রতিটি জেলায় দেশে লক্ষাধিক ঈদগাহ ময়দানে ঈদের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ফেনীতে সবচেয়ে বড় ঈদ জামাতটি অনুষ্ঠিত হয় শহরের মিজান ময়দানে। জেলার মান্যগন্য ব্যাক্তিরা উক্ত জামাতে অংশ গ্রহণ করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com