1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

মিয়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
মিয়ানমারে ভূমিকম্পের পর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে সবশেষ ২ হাজার ৭০০ জনেরও বেশি লোকের মৃত্যুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার সাহায্যকারী সংগঠনগুলো জানিয়েছে, ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে আশ্রয়, খাদ্য এবং পানির জরুরি প্রয়োজন দেখা দিয়েছে। গৃহযুদ্ধের কারণে অভাবীদের কাছে সাহায্য পৌঁছানো সম্ভব হয়নি।

মঙ্গলবার (১ এপ্রিল) এক টেলিভিশন ভাষণে মিয়ানমারের সামরিক নেতা মিন অং হ্লাইং বলেন, মৃতের সংখ্যা ২ হাজার ৭১৯ জনে পৌঁছেছে। এই সংখ্যা ৩ হাজার জনের বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা সরকারি হিসেবে এখনো ৪ হাজার ৫২১ জন আহত এবং ৪৪১ জন নিখোঁজ রয়েছে।

গত শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় আঘাত হানা ৭.৭ মাত্রার ভূমিকম্পটি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে মিয়ানমারে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে বহু স্থাপনার পাশাপাশি প্রাচীন প্যাগোডা ও শতাব্দী-প্রাচীন মসজিদ ভেঙে পড়েছে।

ভূমিকম্পের প্রভাবে মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও ধসে পড়া আকাশচুম্বী ভবনের ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকারীরা এখনো প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন। তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস জানিয়েছে, মিয়ানমারের মান্দালয় এলাকায় একটি প্রাক-বিদ্যালয় ধসে ৫০ জন শিশু এবং দুই শিক্ষক নিহত হয়েছে।

জাতিসংঘের সংস্থাটি একটি প্রতিবেদনে বলেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানুষজন তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য লড়াই করছে। যেমন: পরিষ্কার পানি এবং স্যানিটেশন। জরুরি দলগুলো বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে এবং জীবন রক্ষাকারী সহায়তা প্রদানের জন্য অক্লান্ত পরিশ্রম করছে।

আন্তর্জাতিক উদ্ধার কমিটি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি মান্দালয়ের মতো জায়গায় আশ্রয়, খাবার, পানি এবং চিকিৎসা সহায়তার প্রয়োজন।

মান্দালয়ের একজন আইআরসি কর্মী এক প্রতিবেদনে বলেছেন, ভূমিকম্পের আতঙ্কের মধ্য দিয়ে বেঁচে থাকার পর মানুষ এখন আফটারশককে ভয় পায়। অনেকে বাড়ি ছেড়ে বাইরের রাস্তায় বা খোলা মাঠে ঘুমাচ্ছে।

২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে সামরিক জান্তা ক্ষমতা দখলের পর মিয়ানমারের গৃহযুদ্ধ শুরু হয়। দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সংঘর্ষের মধ্যে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও জান্তা বিমান হামলা চালিয়েছে বলে বলে জানিয়েছে বিদ্রোহী সংগঠনগুলো। যদিও তারা ভূমিকম্পের দুই দিন পর সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, জান্তা সরকারকে দেশের নিয়ন্ত্রণাধীন নয় এমন এলাকায় সাহায্য পৌঁছানোর অনুমতি দিতে হবে। যেসব এলাকায় প্রতিরোধ সংগঠনগুলো সক্রিয়, সেখানে সাহায্য প্রদান বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে মিয়ানমারের সেনাবাহিনীর দীর্ঘদিনের অভ্যাস রয়েছে। তাদের অবিলম্বে সকল মানবিক সংস্থায় নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার দিতে হবে এবং চাহিদা মূল্যায়ন বিলম্বিত করার জন্য প্রশাসনিক বাধাগুলো অপসারণ করতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com