1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি এক আশ্চর্য রকম ফাঁদে পড়েছে- শফিকুল ইসলাম মাসুদ,শিবির সাবেক সভাপতি

  • আপডেটের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
বিরোধী দলে থাকলে দলের জনপ্রিয়তা বৃদ্ধি পায় কিন্তু বিএনপির জনপ্রিয়তা কমছে, অন্য দিকে ক্ষমতায় থাকলে সরকারের জনপ্রিয়তা কমে, কিন্তু ড. ইউনূস সরকারের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বিরোধী দলে থাকলে ছোট বড়ো সকল দলের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় কিন্তু বিএনপির দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। বিএনপি এখন বন্ধুহীন একলা এক দল।

আরও আশ্চর্যের বিষয় মিডিয়া, বিশেষ করে জনপ্রিয় একটিভিস্টরা বিএনপির পক্ষে থাকার কথা ছিল, কারণ তারা প্রায় সবাই ছিল বিএনপি পন্থী একটিভিস্ট এবং তারা দীর্ঘ দিন একসঙ্গে ছিল। কিন্তু হিসাব উল্টো। তারা বিএনপির ভারত ঘনিষ্ঠতার কারণে এখন সরাসরি বিএনপির বিরোধিতা করছে।

ঐ দিকে দলের সর্বোচ্চ নেতাদের ভিতরেও অনেকগুলো গ্রুপ হয়েছে, ফলে বিএনপি কোন বিষয়েই সুস্পষ্ট ডিসিশন নিতে পারছে না। দল এখন তারেক রহমান ও খালেদা জিয়ার, কিন্তু নিয়ন্ত্রণ নেতাদের হাতে। লেজ ঘোড়া নাড়াচ্ছে। এবং এখন আবার উল্টো পাল্টা কথাও বলা শুরু করেছে।

বর্তমান বিএনপির ভরসা জনগণ কিন্তু বিএনপির চাঁদাবাজির, ও দূর্নীতি ও ভারতের সাথে দহরমমহরমের কারণে বিএনপি থেকে মানুষ আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে অন্যদিকে ইসলামি দলগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।

আশ্চর্যের বিষয় তাই না? কারণ কি?

সাথে ওয়াকার আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও বিএনপিকে নিয়ে ইসলামি দলগুলো ও ছাত্রদের সাথে খেলতে চায়। কিন্তু ড.ইউনূসের জন্য পারছে না তবে সুযোগের অপেক্ষায় আছে।

তবে এটা নিশ্চিত ওয়াকারের স্বপ্ন কখনোই পূর্ণ হবে না।

কিন্তু বিএনপি যদি জাতীয় সরকার গঠনে রাজি হয় তবে এখনো বিএনপির উদ্ধার পাওয়ার একটা রাস্তা তৈরি হবে, নয়তো বিএনপি আগামী ১০ বছরেও ক্ষমতার স্বাদ নিতে পারবে না এটা মোটামুটি নিশ্চিত ইনশাআল্লাহ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com