1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত সিংড়া পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রী তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি- স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

আনন্দ শোভাযাত্রার মোটিভ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেটের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ শিল্পীর গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকার বাড়িতে আগুন দেওয়া হয়।

আগুন দেওয়ার সময় মানবেন্দ্র ঘোষ তার বাড়িতেই ছিলেন। আগুনে তার একটি ঘর পুড়ে গেছে।

ধারণা করা হচ্ছে, পয়লা বৈশাখের শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাদৃশ্য মুখাকৃতি বানানোর অভিযোগে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিফ তৈরি করেছেন, শেখ হাসিনার মুখাকৃতি নয়।

মানবেন্দ্র বলেন, ‘আমিসহ আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’

এ চিত্রশিল্পী জানান, দুই থেকে তিনদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশে করে হুমকি দেওয়া হচ্ছিল। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। আর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুনে তার বিভিন্ন মূল্যবান চিত্রকর্ম পুড়ে গেছে বলে জানান মানবেন্দ্র।

জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া বাড়িটি ছিল আধাপাকা টিনের ঘর। সেখানো মানবেন্দ্রের শিল্প কর্মের যাবতীয় সরঞ্জামাদি ছিল।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। ওসি বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের বাড়ি একই এলাকায়। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার মুখাকৃতি তৈরির ক্ষোভ থেকে এ ঘটনা ঘটতে পারে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com