1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক পারভেজসহ তিনজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

  • আপডেটের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৫৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক পারভেজসহ তিনজনকে গ্রেফতার করেছে সিটিটিসি।

যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও সাতক্ষীরা যুবলীগের সহ সম্পাদক জিএম ওয়াহিদ পারভেজসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেফতারকৃত অপর দুইজন হলো- সাগর বিশ্বাস (২৫) ও মো. আপন (২০)।

বুধবার (২৫ জুন ২০২৫ খ্রি.) মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, গত ২২ ও ২৩ জুন রাজধানীর মিরপুরের বিভিন্ন স্থানে সরকার বিরোধী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয় গ্রেফতারকৃত জিএম ওয়াহিদ পারভেজ। আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিটিটিসির একটি চৌকস টিম।

সিটিটিসি সূত্রে আরো জানা যায়, অত্র ইউনিটের আরএন্ডডি বিভাগের একটি টিম আজ বুধবার দুপুর ০২.৩০ ঘটিকায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা হতে কুখ্যাত সন্ত্রাসী, মাদক কারবারি ও ছিনতাইকারী সাগর বিশ্বাসকে গ্রেফতার করে। সাগরের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকাল আনুমানিক ০৩.৩০ ঘটিকায় মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকা হতে আপনকে গ্রেফতার করা হয়। তারা দুজনেই মোহাম্মদপুর থানার একটি মামলার এজাহারনামীয় আসামি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com