1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ। — রুহুল কবির রিজভী

প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী

  • আপডেটের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৭ বার ভিউ

বিশেষ সংবাদ :

(মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি)

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও নাগরিক সেবার মান নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছে| বিশেষ করে ভাঙাচোরা সড়ক, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং অবকাঠামোগত সংকট পৌরবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে|

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার অনেক সড়ক ও ড্রেন দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে নাজুক অবস্থায় রয়েছে| বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়|

এছাড়া পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তূপ জমে পরিবেশ দূষণের সৃষ্টি করছে| অন্যদিকে পৌরসভার আর্থিক সংকটও উন্নয়ন কার্যক্রমে প্রভাব ফেলছে বলে জানা গেছে| আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধেও জটিলতা দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে| ফুলবাড়ী পৌরসভার আয়ের কোন উৎস না থাকায় ফুলবাড়ী পৌরসভার উন্নয়ন কাজ মুখ থুবড়ে পড়েছে| ফলে নাগরিক সেবার মান উন্নয়নে কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না| প্রতি বছর ফুলবাড়ী পৌরসভা কর্তৃক টেন্ডারকৃত কাজগুলি গুনগতমান নিম্নমানের হওয়ায় টেকশই হচ্ছে না| যার প্রমান, ফুলবাড়ী পৌরসভা থেকে উর্বসী সিনেমাহলের পিছন পর্যন্ত যাইকা প্রকল্পের কাজটি নিম্ন মানের করায় এখনেই ভেঙ্গে যাচ্ছে| পৌরসভা কর্তৃপক্ষের তদারকির অভাবেই ঠিকাদারের এমন নিম্ন মানের কাজ করে আসছে| বর্তমান পৌরসভা থেকে যতগুলো টেন্ডার করা হয়েছে তার অংশিক কাজ নিম্নমানের কাজ| এর দায়ভার ফুলবাড়ী পৌর কর্তৃপক্ষের| পানি সরবরাহের ভূগবস্থ লাইনগুলি প্রায় নষ্ট হয়ে পড়ে আছে| উন্নত মানের পাম্পগুলি স্থাপন হলেও ঘরগুলি তদারকির আভাবে নষ্ট হয়ে যাচ্ছে| ফুলবাড়ী পৌরসভায় লক্ষাধিক ভোটার হলেও তারা তেমন কোন পৌর সেবা পাচ্ছে না|

ফুলবাড়ী পৌরসভার সচেতন নাগরিক সাবেক পৌর কাউন্সিলর আবু ফরহাদ বাচ্চু জানান, দীর্ঘদিন ধরে ফুলবাড়ী পৌরসভায় আয়ের কোন উৎস না থাকায় এবং সরকারি বরাদ্দ না পাওয়ায় ফুলবাড়ী পৌরসভার এমন অবস্থা দেখা দিয়েছে| তবে ফুলবা&ড়ী পৌরসভা কে উন্নত করতে হলে সরকারি সহযোগীতা ছাড়া পৌরসভার উন্নয়ন করা সম্ভব নয়|

সচেতন নাগরিকদের দাবি, দ্রুত ও টেকসই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ফুলবাড়ী পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে রূপান্তর করা হোক|

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com