1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

ছাত্র-জনতার ক্ষোভ ও গণপ্রতিরোধকে ‘মব’ বলা ফ্যাসিস্টদের ষড়যন্ত্র —-হেফাজতে ইসলাম

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৪৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার দোসরদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভ ও গণপ্রতিরোধকে ‘মব’ বলার মধ্যে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র দেখছেন জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আজ সংবাদমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি সারা দেশে ফ্যাসিবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত জুলাইর ছাত্র-জনতার গণপ্রতিরোধ জারি থাকবে বলেও মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, জুলাইর ঐক্যবদ্ধ বিপ্লবী ছাত্র-জনতার সম্মতির ভিত্তিতে ফ্যাসিবাদ নির্মূল করার দায়িত্ব নিয়ে এসেছে গণঅভ্যুত্থানের সরকার। কিন্তু দুঃখজনকভাবে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার দোসরদের অনেকে এখনো গ্রেপ্তার হয়নি। এদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। কিন্তু এক্ষেত্রে তাদের ব্যর্থতা থাকলেও জুলাইর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা চুপ করে বসে নেই। সরকার ও প্রশাসন যেখানে ব্যর্থ, সেখানেই জুলাই বিপ্লবের অতন্দ্রপ্রহরী ছাত্র-জনতা এগিয়ে আসবে।

তিনি আরো বলেন, ভুলে গেলে চলবে না, এই অন্তর্বর্তী সরকারের ওপর ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের ষড়যন্ত্রমূলক ঝড়-ঝাপটাগুলো ঠেকিয়েছে বিপ্লবী ছাত্র-জনতাই। আজকে ছাত্র-জনতার ফ্যাসিবাদবিরোধী ভূমিকাকে ‘মব’ বলার মধ্যে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করি। তাছাড়া ভবিষ্যতেও যারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবে, তাদের জন্যও জুলাইর ছাত্র-জনতা অশনিসঙ্কেত। সে কারণে জুলাইর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র আরো বিস্তৃত হচ্ছে। এই ষড়যন্ত্র ঠেকাতে ছাত্র-জনতাকে সব বিভেদ-বিভক্তি এড়িয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা নাহলে অদূর ভবিষ্যতে নব্য ফ্যাসিবাদ সুযোগ বুঝে তাদের ঘাড় মটকে দেবে।

তিনি বলেন, ২০১৩ সালে এদেশের আলেম-ওলামা ও তৌহিদি জনতা শাপলা চত্বরে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধের জাগরণ ঘটিয়েছিল। ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনেও এদেশের আলেম-ওলামা ও তৌহিদি জনতা আধিপত্যবাদের বিরুদ্ধে জীবন দিয়ে রুখে দাঁড়িয়েছিল। তাদের অনুপ্রেরণায় চব্বিশে এসে ছাত্রদের নেতৃত্বে তৌহিদি জনতাসহ সর্বস্তরের জনগণ এক মহাকাব্যিক গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের পতন ঘটায়। সেই গণঅভ্যুত্থান সফল হলেও জুলাই বিপ্লব এখনো অধরা। জুলাই বিপ্লব বাস্তবায়নসহ সারা দেশে ফ্যাসিবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত জুলাইর বিপ্লবী ছাত্র-জনতার গণপ্রতিরোধ জারি থাকবে ইনশাআল্লাহ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com