1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

রাষ্ট্রের টাকায় পতিতাবৃত্তির পৃষ্ঠপোষকতা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে উপদেষ্টা শারমিন মুরশিদ —-হেফাজতে ইসলাম

  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২২৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
সম্প্রতি উপদেষ্টা শারমিন মুরশিদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে পতিতাদের ‘মর্যাদা ও স্বীকৃতিস্বরূপ’ ২ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেন। যৌনকর্মী ও সমকামী ট্রান্সজেন্ডারদের পক্ষে কাজ করা ‘নারীপক্ষ’ নামে একটি বিতর্কিত এনজিও সংস্থার হাতে এই আর্থিক প্রণোদনা তুলে দেয়া হয়।

এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও আল্লামা সাজেদুর রহমান বলেন, পতিতাদের উপযুক্ত পুনর্বাসনের পরিবর্তে তাদের নিছক খুশি করতে রাষ্ট্রীয় প্রণোদনা প্রদান বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে পশ্চিমা ষড়যন্ত্রের অংশ। তাছাড়া পতিতাবৃত্তির নেপথ্যে অবাধ নারী-শিশু পাচার, কর্মসংস্থানের অভাব, নৈতিক অবক্ষয় ও আর্থ-সামাজিক সঙ্কটগুলো মূল কারণ। ফলে তাদের পুনর্বাসন ব্যতীত এ ধরনের প্রণোদনা বিদ্যমান সঙ্কটগুলোকে আরো ঘনীভূত করবে। আর পতিতাবৃত্তিকে স্বীকৃতি দেয়ার মানে নারীকে রাষ্ট্রীয়ভাবে ‘যৌনপণ্য’ বা ‘যৌনদাস’-এ পরিণত করার শামিল। পতিতাবৃত্তি কোনো নারীর জন্য সম্মানজনক ও মানবিক ঘটনা নয়। এটি রাষ্ট্রের ব্যর্থতার ফসল হিসেবে তাদের আর্থ-সামাজিক দুর্ভাগ্য মাত্র।

তারা আরো বলেন, আমরা মনে করি, এদেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে গিয়ে সমাজকল্যাণ উপদেষ্টা ও এনজিওকর্মী শারমিন মুরশিদ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন। হাজার হাজার মাদরাসার বিরুদ্ধে ঢালাও অপপ্রচার চালিয়েছেন। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়নি। দেড় সহস্রাধিক শহীদের রক্তের সাথে বেঈমানি এদেশের আলেমসমাজ ও ধর্মপ্রাণ জনগণ মেনে নেবেন না।

হেফাজত নেতৃবৃন্দ বলেন, ইউনূস সরকারের উচিত এনজিও-ফাঁদ থেকে বের হয়ে রাষ্ট্রকে আরো শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ করা। জনগণের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, মানবিক অধিকার রক্ষা ও সামাজিক সমস্যা নিরসনের মূল দায়িত্ব রাষ্ট্রের। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হয় সরকারকে। এতে সরকার ব্যর্থ হলেই এনজিও-ব্যবসা রমরমা হয়ে ওঠে। উন্নত শোষক পশ্চিমা দেশগুলো একদিকে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে দিতে চায় না; তাদের ওপর সবসময় নির্ভরশীল করে রাখতে চায়। আবার অন্যদিকে এনজিওর মাধ্যমে সেসব দেশে ফান্ড দিয়ে ত্রাতা সেজে তাদের নানা এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে। ফলে সমস্যা আর সঙ্কটের অবসান কখনো ঘটে না। এটাও তাদের এক ধরনের উপনিবেশিক ফাঁদ। এতে বড়জোর কিছু এলিট নারীবাদী ও এনজিওকর্মীর আর্থিক সুবিধা ঘটে।

বার্তাপ্রেরক
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
যুগ্মমহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ
মোবাইল: +8801715-216788

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com