1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

রামপুরায় লাইসেন্সকৃত অস্ত্র ছিনতাই মামলার আসামি গ্রেফতার; ছিনতাইকৃত আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৬০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

রামপুরা এলাকায় একজন ব্যবসায়ীর লাইসেন্সকৃত অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার ঘটনায় রুজুকৃত মামলার আসামিকে উত্তরা থেকে গ্রেফতার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম ইয়াসিন পাটোয়ারী (২৪)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ছিনিয়ে নেওয়া একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (২৪ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় দক্ষিণখান থানাধীন পশ্চিম পাড়া আশকোনা এলাকায় অভিযানা পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

রামপুরা থানা সূত্রে জানা যায়, মোঃ আমিরুল ইসলাম পেশায় একজন ঠিকাদার। তিনি নরসিংদী জেলায় তার চলমান প্রজেক্ট দেখাশোনা শেষে বনশ্রীতে নিজ বাসায় ফিরছিলেন। গত ২১ জুলাই, ২০২৫ খ্রি. রাত আনুমানিক ১:৩০ ঘটিকার দিকে তিনি বনশ্রী মেইন রোডস্থ আবেশ হোটেলের সামনে তার ব্যক্তিগত ড্রাইভারকে গাড়ি থামাতে বলেন। গাড়ি থেকে নামার পর তিনি অসুস্থবোধ করে বসে পড়লে তার ড্রাইভার এবং পাশে থাকা একজন অজ্ঞাতনামা যুবক তাকে ধরে গাড়িতে তুলে। ওই যুবকও গাড়িতে উঠে বসে। পরবর্তীতে রামপুরা থানাধীন বনশ্রী ব্লক-এ, রোড নং-০৫, বনশ্রী টাওয়ারে আমিরুল ইসলামের বাসার নিচে পৌঁছালে তিনি গাড়ি থেকে নেমে রিসিপশনে দাঁড়ান এবং ওই যুবককে নামতে বলেন। সে সময় সেই যুবক নিজের নাম ইয়াসিন বলে পরিচয় দেয়। এরপর আমিরুল তাকে ধন্যবাদ জানিয়ে চলে যেতে বলেন। কিন্তু ইয়াসিন নামের ওই যুবক নানা কথার একপর্যায়ে হঠাৎ আমিরুলের হাতে থাকা লাইসেন্সকৃত পিস্তলটি (১১ রাউন্ড গুলিসহ) জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মোঃ আমিরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে রামপুরা থানায় একটি মামলা রুজু করা হয়।

থানা সূত্র আরও জানায়, মামলাটি তদন্তকালে রামপুরা থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে উক্ত ছিনতাই মামলার আসামি দক্ষিণখান থানাধীন পশ্চিমপাড়া আশকোনার রোড নং-০২, বাসা নং-৩৬-এর তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আত্মগোপনে রয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে উক্ত ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে ইয়াসিন পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। এর পর তল্লাশি চালিয়ে ভাড়া বাসার শয়ন কক্ষে বালিশের নিচ থেকে ছিনতাই হওয়া পিস্তল, ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com