1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে মহাখালীতে সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ — ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাবেক যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ছাত্রদলের সাবেক সভাপতি এবং বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।

বক্তব্যে ডা. মনোয়ারুল কাদির বিটু বলেন, “ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। আমাদের প্রয়োজন শুধু কিছু নিয়মিত সতর্কতা ও পরিচ্ছন্নতা চর্চা। জমে থাকা পানি সরিয়ে ফেলা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ঘুমের সময় মশারি ব্যবহারের মাধ্যমে আমরা সহজেই এই রোগ প্রতিরোধ করতে পারি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. রাশেদুল হাসান রিপন। তিনি বলেন, “প্রতিটি পরিবারকে নিজ নিজ ঘর থেকেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ নিতে হবে। জনসচেতনতার মাধ্যমে এই রোগের বিস্তার রোধ সম্ভব।”

কর্মসূচির আয়োজন করেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ডা. এম এ তাইফুল হক। কর্মসূচিতে অংশগ্রহণ করেন বেসরকারি মেডিকেল কলেজের বিভিন্ন পর্যায়ের ত্যাগী ও সক্রিয় ছাত্রদল নেতাকর্মীরা।

উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন ফাহাদ মোল্লা, ইসমাম, সাকিব, তাজকীন, সালাউদ্দিন বাদল, তাহসীন চৌধুরী, নুশীন চৌধুরী, আশরাফ হোসেন, আশীকুর রহমান, মোবাশ্বের অয়ন, আবদুল্লাহ আল হাসানাত, মো. রানা, এবং অন্যান্য সংগঠক ও স্বেচ্ছাসেবকরা।

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়সমূহ নিয়ে সচিত্র লিফলেট বিতরণ করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে সরাসরি পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com