বিশেষ প্রতিবেদন :
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উদ্ধার অভিযানে সেনাসদস্যদের অনন্য অবদানের স্বীকৃতি প্রদান প্রসঙ্গে।
আজ সেনা সদরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশগ্রহণকারী সেনাসদস্যদের প্রশংসনীয় অবদানের জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি কর্তৃক সম্মাননা প্রদান করা হয়।
বিপদ সংকুল পরিস্থিতিতে কোমলমতি ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও অন্যান্য স্টাফদের উদ্ধার কার্যক্রমে সেনাসদস্যদের সাহসিকতা ও মানবিক আচরণ সেনাবাহিনীর পেশাগত মানদণ্ডের প্রতিফলন যা ভবিষ্যতে সকল সেনাসদস্যের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।