1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

জনগণ এখন জাগতে শিখেছে, জনগণ এখন প্রতিবাদ করতে শিখেছেঃ দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন

  • আপডেটের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আজ জয়পুরহাট জেলার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুদকের ১৮০ তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন ও জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘একটা দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যাবেন, একটা দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পালিয়ে যাবেন, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর এমনকি বাইতুল মোকাররমের খতিব ও পালিয়ে যাবেন, এরকম ঘটনা তো ঘটে না।’ তিনি জানান এরকম অস্বাভাবিক ঘটনার মূল কারণ দুর্নীতি। তিনি আরো বলেন,’ জনগণ এখন জাগতে শিখেছে, জনগণ এখন প্রতিবাদ করতে শিখেছে।’ তিনি কর্মকর্তাদের আরো মানবিক হতে বলেন। তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
দুদক মহাপরিচালক (প্রতিরোধ) বলেন, “দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে আজকের এই আয়োজন।” তিনি সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার মাধ্যমে দুর্নীতি একটি সহনীয় পর্যায়ে আনার আশাবাদ ব্যক্ত করেন। সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন। এছাড়া তিনি দপ্তরপ্রধানদের নিজ দপ্তরে দুর্নীতি নির্মূলে কাজ করার আহবান জানান।
দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর পরিচালক মো: ফজলুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন। উক্ত গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ জয়পুরহাট জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যাবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই উক্ত গণশুনানির মূল অভিপ্রায়। একই সাথে সেবা বঞ্চিত জনসাধরণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মোট ৭৯ টি অভিযোগের মধ্যে দুদকের তফসিল ভুক্ত ৬৭ টি অভিযোগের শুনানি হয়। যার মধ্যে ২ টি অভিযোগ অনুসন্ধানে নেয়া হয় এবং বাকি অভিযোগসমূহ প্রতিবেদন দাখিল সাপেক্ষে নিষ্পত্তি করা হয়।

উক্ত গণশুনানিতে জনসাধারণের সমাগমকল্পে জয়পুরহাট সদরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ ব্যাপক প্রচার-প্রচারণা হয়। ফলে জয়পুরহাট সদরের উক্ত গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়েছিল। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জয়পুরহাট জেলার সচেতন নাগরিক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com