1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

সিএমপি’তে আনজুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১২০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

আজ ১৮ আগস্ট ২০২৫খ্রি. তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সস্থ শুটিং ক্লাবের সম্মেলন কক্ষে আনজুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম-এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও আনজুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রাম-এর সভাপতি জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়।

সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বলেন, আনজুমান মুফিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই কার্যক্রম আরও গতিশীল হবে।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানবিক সেবামূলক কর্মসূচির পাশাপাশি সংস্থার বহুতল ভবন নির্মাণ, বিভিন্ন কনসালটেন্সি প্রতিষ্ঠানের বিল প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া, সভায় বিভিন্ন সাব-কমিটির সুপারিশ অনুমোদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক জনাব এম এ মালেক; সহ-সভাপতি অধ্যাপক জনাব কাজী শাহাদাত হোসাইন; সাধারণ সম্পাদক জনাব নজমুল হক চৌধুরী; কোষাধ্যক্ষ জনাব মোরশেদুল আলম কাদেরী সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com