1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

ভাল কাজের স্বীকৃতিস্বরূপ মাননীয় আইজিপি মহোদয়ের প্রদত্ত পুরস্কার গ্রহণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

গত ১১/০৮/২০২৫ তারিখ রাত ২৩:৩০ ঘটিকার সময় বন্দর থানাধীন ঈশান মিস্ত্রিরহাট খালপাড় এলাকায় সন্ত্রাসী শাকিলের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল বের হয়। সংবাদ পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত ২৩:৫০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর অতর্কিত আক্রমণ চালায় এবং কর্তব্যকাজে বাধা প্রদান করে। এসময় সন্ত্রাসী শাকিল ধারালো কিরিচ দিয়ে এসআই (নি:) আবু সাঈদ রানাকে গুরুতর জখমপ্রাপ্ত করে। এ ঘটনায় বন্দর থানায় ০২টি মামলা রুজু করা হয়।

মামলাটির তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা মো: ইয়াছিন বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা যায় যে, মূল আসামি শাকিল কন্টেইনারবাহী গাড়িযোগে চট্টগ্রাম থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রত্যক্ষ নির্দেশনায় অফিসার ইনচার্জ বন্দর থানার নেতৃত্বে একাধিক টিম ১৭/০৮/২০২৫ তারিখ রাত ০৩:০৫ ঘটিকায় পতেঙ্গা থানাধীন আউটার রিং রোডে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করে।

পরবর্তীতে শাকিলের স্বীকারোক্তি অনুযায়ী তার সহযোগী মোঃ আরিফকে খালপাড়স্থ একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে গ্রেফতার করা হয়। তার দখল হতে একটি লোহার কিরিচ এবং শাকিলের দেখানো মতে ওই টিনশেড ঘর থেকে একটি দেশীয় তৈরী একনলা এলজি বন্দুক ও ০৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

উক্ত সাহসী অভিযান ও সফল গ্রেফতারের স্বীকৃতিস্বরূপ মাননীয় আইজিপি মহোদয় এক লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেন। অদ্য ২১/০৮/২০২৫ ইং তারিখে মাননীয় পুলিশ কমিশনার, সিএমপি মহোদয়ের মাধ্যমে উপ-পুলিশ কমিশনার (বন্দর) মহোদয়ের কাছ থেকে অভিযান দলের সকল সদস্য উক্ত পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কারপ্রাপ্ত অফিসারবৃন্দ:
১. এসআই (নি:) মোঃ ইয়াছিন
২. এসআই (নি:) তোফাজ্জল হোসাইন
৩. এসআই (নি:) উস্যাং মং মারমা হিরু
৪. এসআই (নি:) কিশোর বড়ুয়া
৫. এসআই (নি:) আসাদুল হক
৬. এসআই (নি:) আবু বক্কর
৭. পিএসআই (নি:) শওকত ইমাম
৮. পিএসআই (নি:) মাহফুজুর রহমান
৯. এএসআই (নি:) বাবুল মিয়া
১০. এএসআই (নি:) মোয়াজ্জেম হোসেন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com