1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি — তেনজিং

  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
————————————
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) তারিকুল আলম তেনজিং বলেছেন, গণতন্ত্রের জন্য জনগণ গত ১৬ বছর রক্ত দিয়েছে। মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।

আগামী জাতীয় নির্বাচন হবে নজির সৃষ্টিকারী নির্বাচন। তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ ও বৈষম্যহীন দেশ গড়ে তুলবে বিএনপি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্দ্বীপ উপজেলার বিএনপির পার্টি অফিসের সামনে থেকে সেনের হাট হয়ে এনাম নাহার পর্যন্ত বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে নরকের রাজ্যে পরিণত করেছেন উল্লেখ করে তেনজিং বলেন, তিনি সারাদেশকে কারাগারে পরিণত করেছেন।

স্বাধীনতার ৫৪ বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আমি-ডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছেন। নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে। মানুষ যাকে ভোট দেবে, তিনি নির্বাচিত হবেন। সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে।”

তিনি আরও বলেন, যতগুলো সংস্কার হয়েছে তার সিংহভাগ বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে। ৬০০’র বেশি সংস্কার মানা হয়েছে। অল্প কিছু সংস্কারে সমস্যা আছে, সেগুলোও মিটে যাবে। এতগুলো সংস্কার মানার পর যদি কেউ বলে পিআর পদ্ধতি বা গণভোটের পদ্ধতি প্রয়োজন—এগুলো চরম বাড়াবাড়ি। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করে, নিজের জীবন বিপন্ন করে; কিন্তু বাড়াবাড়ি পছন্দ করে না।

এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামসিদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমত আলী বাহাদুর, যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীর, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বাশার জিএস, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফোরকান উদ্দিন রিজভী, পৌরসভা বিএনপির সদস্য জাহেদ কামাল, মাইটভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম টুটুল, কালাপানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী নিজাম, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আফছার, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম শামু, সদস্য সচিব শাহাদাত হোসেন ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব বাবুল আকতার প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com