1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সময়োচিত তৎপরতায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল রাঙ্গামাটির মাইনীমুখ বাজার

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার): গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুরে রাঙ্গামাটির লংগদু উপজেলার বৃহত্তর মাইনীমুখ বাজারে সম্ভাব্য বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। বাজারের প্রায় দুই শতাধিক দোকানের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুততার সাথে সেনাবাহিনীর পেট্রোল এবং ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টায় অগ্নিকাণ্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি, তবে অগ্নিকাণ্ডে ১৫ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা যাচ্ছে, আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনী সময়োচিত পদক্ষেপ না গ্রহণ করলে সম্পূর্ণ মাইনীমুখ বাজার অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।

যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী সবসময় সাধারন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com