1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

চোলাই মদ তৈরির কাঁচামাল এবং সরঞ্জামাদি’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
সিএমপি মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের টিম নং-৫১ কর্তৃক ১০২০ (এক হাজার বিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ, চোলাই মদ তৈরির কাঁচামাল এবং সরঞ্জামাদি’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (ডিবি-বন্দর) বিভাগ জনাব ধীমান মজুমদার এর তত্তাবধানে এসআই(নিঃ) মোঃ ইমাম হোসেন এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ জয়নাল আবদীন সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগিতায় ১৫/০৯/২০২৫ ইং তারিখ ১৪.৪৫ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন ২৫নং রামপুর ওয়ার্ড, সোনাশাহ্ মাজার রোডস্থ আবু বক্কর মসজিদের সামনে হাজী সামসুল আলম ম্যানশন এর ৩য় তলার পশ্চিম পাশে আসামী জ্ঞান জ্যোতি চাকমা প্রকাশ প্রজ্ঞান চাকমার ভাড়াবাসার ভিতরে মামলার বাদী কর্তৃক উদ্ধারপূর্বক ১০২০ (এক হাজার বিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ, চোলাই মদ তৈরির কাঁচামাল এবং সরঞ্জামাদি’সহ আসামী জ্ঞান জ্যোতি চাকমা প্রকাশ প্রজ্ঞান চাকমা(৩০)’কে গ্রেফতার করেন এবং তার সহযোগী অপর একজন আসামী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীসহ দীর্ঘদিন যাবত সোনাশাহ্ মাজার রোডস্থ হাজী সামসুল আলম ম্যানশন এর ৩য় তলা বিল্ডিং এ ভাড়া বাসার মধ্যে দেশীয় চোলাই মদ তৈরী করে ঘটনাস্থল এলাকায় পাইকারী, খুচরা হিসাবে বিক্রয় করে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে সিএমপির হালিশহর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com