1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে ইন্দো-প্যাসিফিক এন্ডেভার (IPE) ২০২৫ প্রথম পর্যায়ের যৌথ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে ইন্দো-প্যাসিফিক এন্ডেভার (IPE)-২০২৫ প্রথম পর্যায়ের যৌথ কার্যক্রমের অংশ হিসেবে ২১ সেপ্টেম্বর থেকে ০৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে জলবায়ু নিরাপত্তা ও জ্বালানি স্থিতিস্থাপকতা বিষয়ক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার, কুর্মিটোলার অপারেশনস উইং কমপ্লেক্সে ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মোঃ তারিকুল ইসলাম, বিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সেমিনারের উদ্বোধন করেন। উক্ত যৌথ কার্যক্রমে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের ইন্দো-প্যাসিফিক এন্ডেভার চিফ অব স্টাফ গ্রুপ ক্যাপ্টেন স্টিভেন হেনরি এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্টি একটি দল অংশগ্রহণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাগণ, শিক্ষাবিদগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যৌথ কার্যক্রমের অংশ হিসেবে জলবায়ু নিরাপত্তার চ্যালেঞ্জ, প্রতিরক্ষা খাতে জ্বালানি স্থিতিস্থাপকতার গুরুত্ব এবং সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েলের বৈশ্বিক প্রয়োগ বিষয়ে একাধিক থিমেটিক সেশন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিমান বাহিনী, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর বিশিষ্ট বক্তাবৃন্দ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

উক্ত সেমিনারের মূল লক্ষ্য হলো জলবায়ু নিরাপত্তার উদীয়মান চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা, জ্বালানি স্থিতিস্থাপকতার উদ্ভাবনী সমাধান অনুসন্ধান এবং সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েলের সম্ভাবনা তুলে ধরা, যা আঞ্চলিক সহযোগিতা ও পরিবেশগত স্থায়িত্বকে আরও সুদৃঢ় করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com