1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

হত্যা মামলার প্রধান আসামী মোঃ মোবারক হোসেন’কে পাঁচলাইশ থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার চাঞ্চল্যকর ফুল মিয়া হত্যা মামলার প্রধান আসামী মোঃ মোবারক হোসেন’কে পাঁচলাইশ থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

নিহত ভিকটিম ফুল মিয়া খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা এলাকার বাসিন্দা এবং পেশায় বাসের হেলপার। ভিকটিম ফুল মিয়া চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন মাইজপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে স্বা-পরিবারে বসবাস করেন। গত ২৮ সেপ্টম্বর ২০২৫ ইং তারিখে ভিকটিম ফুলা মিয়া এর সাথে বাসার মালিক মোঃ মোবারক হোসেন এর সাথে বাসা পানি এবং বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার একপর্যায়ে মোঃ মোবারক হোসেন এবং তার অন্যান্য সহযোগীরা ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলাপাতাড়ি ভাবে কিল,ঘুষি এবং লাথি মারতে থাকে এসময় ভিকটিম অজ্ঞান হয়ে মাটিতে লুঠিয়ে পড়লে মোবারক হোসেন এবং তার অন্যান্য সহযোগীরা ভিকটিমকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক ভিকটিমে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে মোঃ মোবারক হোসেন এবং তার অন্যান্য সহযোগীরা ভিকটিমের মৃত দেহ কৌশলে মেডিকেল থেকে নিয়ে বাসার নিচ তলায় রেখে পালিয়ে যায়।

উক্ত ঘটনায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় ০৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। যার মামলার নং-৩২, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং, ধারা-৩৯২/৩৪ পেনলা কোড ১৮৬০।

উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়। উক্ত হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। নজরদারী এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্নিত হত্যা মামলার ০১নং এজাহারনামীয় প্রধান আসামী মোঃ মোবারক হোসেন চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৬ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক ১৯৪৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পাঁচালাইশ থানাধীন বিবিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালানা করে আসামী মোঃ মোবারক হোসেন (৩৫), পিতা-মোঃ ফয়েজ আলী, সাং-মাইজপাড়া, থানা-বায়েজীদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরী বায়েজীদ বোস্তামী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com