বিশেষ প্রতিবেদন :
সিএমপি’র কর্ণফুলী থানার পুলিশ কর্তৃক সফল অভিযানে ০৫টি সাজাপ্রাপ্তসহ মোট ০৬টি সিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শরীফ এর নেতৃত্বে এএসআই(নিঃ) রুহুল আমিন, এএসআই(নিঃ) শাকিল আহাম্মেদসহ কর্ণফুলী থানা পুলিশের একটি চৌকশ টিম ইং ১৮/১০/২০২৫ তারিখ সন্ধ্যা ০৬.০০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ইউছুপ, পিতা-ছালেহ আহমদ, মাতা-শাহিদা বেগম, সাং-শহীদ ভিলা ইছানগর (ইউনুছ মার্কেট এর পশ্চিম পাশে), চরপাথরঘাটা, ডাকঘর- আজিমপাড়া, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে সাজা সিআর-৫৯২/১৮, সাজা সিআর-৫৭৮/১৮, সাজা সিআর-১৪৬/২৩, সাজা সিআর-৬৬৫/১৮, সাজা সিআর-৮৯৫/১৮, সিআর নং-১৫৮/২১ গ্রেফতারী পরোয়ানা মূলতবী ছিল। আসামী দীর্ঘ ০৭ বছর আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।