1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি বেকার যুবকদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে — ব্যারিস্টার মীর হেলাল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
——————————
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, আগামীদিনে রাস্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি বেকার যুবকদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে। যুব সমাজকে যেকোন জাতির মুল প্রাণশক্তি বলে উল্লেখ করে মীর হেলাল বলেন যুবকদের সঠিকভাবে পরিচালিত করতে না পারলে জাতি দিশেহারা হয়ে পড়বে। তাই বিএনপি দেশে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করতে চায়।
সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করে মীর হেলাল বলেন এই জোয়ার বাংলাদেশের সাধারণ মানুষের ১৮ বছরের হারানো অধিকার ফিরে পাওয়ার, গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠার,গুম খুন হত্যা নির্যাতন নিপীড়নের সংস্কৃতির অবসান ঘটিয়ে নুতন বাংলাদেশ বিনির্মানের আকাঙ্খার জোয়ার। দেশে অরাজকতা সৃষ্টি করে, ষড়যন্ত্র করে এই জোয়ার রুখা যাবে না। জনগণের ইচ্ছার বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্র করে নির্বাচনও ঠেকানো যাবে না। হাটহাজারীসহ সারা দেশের মানুষ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি দেশপ্রেমিক সরকার গঠন করবে বলে উল্লেখ করে মীর হেলাল বলেন বিএনপি বরাবরই সাধারণ মানুষের ভোটের মর্যাদা রেখেছে। আগামী দিনেও জনগণের জন্য একটি সুখ শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গঠন করা হবে।

তিনি আজ বিকেলে হাটহাজারী সদর ডাক বাংলো চত্বরে উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল রালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
সমাবেশে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান। উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার ও পৌর যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপি’র সাবেক সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহম্মদ সেলিম চেয়ারম্যান উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মানিক আবুল মনসুর সহ সাংগঠনিক সম্পাদক মন্জু আবু তৈয়র জুলুশ সদস্য জাবেদ হোসেন, হাটহাজারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা সদস্য আবু বকর সিদ্দিকী সোহেল প্রমুখ নেতৃবৃন্দ। ।

সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য রালী ডাক বাংলো চত্বর হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশন চত্বরে এসে মিলিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com