1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান-এর ৮৪ তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ বিমান বাহিনীর বিনম্র শ্রদ্ধাঞ্জলি

  • আপডেটের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

আজ ২৯ অক্টোবর ২৫ (বুধবার) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান-এর ৮৪ তম শুভ জন্মবার্ষিকী। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ১৯৪১ সালের ২৯ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬১ সালের ১৫ই আগষ্ট পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন এবং ১৯৬৩ সালের ২৩ শে জুন জিডি(পি) শাখায় কমিশন লাভ করেন। ১৯৬৭ সালের ৪ঠা অক্টোবর তাঁকে “সিতারা-এ-হার্ব” খেতাবে ভূষিত করা হয়।

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে মতিউর রহমান ছিলেন তার গ্রামের বাড়ী রায়পুরের রামনগর গ্রামে। যুদ্ধ শুরু হয়ে গেলে তিনি অসীম ঝুঁকি ও সাহসিকতার সাথে ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প খুলে বাঙালি যুবকদের সামরিক প্রশিক্ষণ দিতে থাকেন। এর পরই কর্মস্থলে ফিরে গিয়ে স্বদেশের পক্ষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পরিকল্পনা মোতাবেক ২০ আগস্ট ১৯৭১-এ করাচির মাশরুর বিমান ঘাঁটি থেকে একটি টি-৩৩ বিমান নিজ মাতৃভূমিতে ছিনিয়ে আনার উদ্দেশ্যে উড্ডয়ন করেন। উড্ডয়নরত অবস্থায় ককপিটে থাকা অপর বৈমানিকের সাথে বিমানের কন্ট্রোল আয়ত্তে আনার দ্বন্দ্ব চলাকালীন বিমানটি বিধ্বস্ত হয়ে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান শাহাদাত বরণ করেন। বাংলাদেশ সরকার তার অসীম সাহসিকতা, বীরত্ব, দেশপ্রেম ও আত্নত্যাগের স্বীকৃতিস্বরুপ তাঁকে “বীরশ্রেষ্ঠ” খেতাবে ভূষিত করেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আজও বাঙালির হৃদয়ে বেঁচে আছেন স্বাধীনতার এক অগ্রদূত ও অবিস্মরণীয় বীর হিসেবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com