1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

সাজ্জাদ হত্যা মামলায় বিদেশি পিস্তল, তাজা গুলি, গুলির খোসা ও ধারালো বিভিন্ন দেশি তৈরি অস্ত্র সহ ০২ (দুই) আসামি গ্রেফতার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার ভিউ

*প্রেস রিলিজ*

*সিএমপি’র বাকলিয়া থানার অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলায় বিদেশি পিস্তল, তাজা গুলি, গুলির খোসা ও ধারালো বিভিন্ন দেশি তৈরি অস্ত্র সহ ০২ (দুই) আসামি গ্রেফতার*

গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখ রাত অনুমান ০০:৩০ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন এক্সেস রোড সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানো ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষ অপর পক্ষের উপর গুলি বর্ষণ করলে স্থানীয় মোঃ সাজ্জাদ (২২) গুলিবিদ্ধ হন এবং ১। পারভেজ (২০), ২। সাজ্জাদ (৩০), ৩। মোঃ শরীফ (২৯), ৪। রিফাত (২৫), ৫। ইউসুফ (৩০), ৬। জিসান (২২), ৭। জুয়েল (২৫), ৮। একরাম (২৩), ৯। ইব্রাহিম (২৩), ১০। শুক্কুর (২৫), ১১। ওবাইদুল (৩০), ১২। সাব্বির (২২), ১৩। ফারুক (২৮), ১৪। ফয়সাল (২০) গণ আহত হন। গুলিবিদ্ধদের মধ্যে মোঃ সাজ্জাদ ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পিতা মোঃ আলম বাদী হয়ে এজাহারনামীয় ১৭ জন ও অজ্ঞাতনামা ৩৫-৪০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে বাকলিয়া থানার মামলা নং-৩০, তারিখ: ২৯/১০/২০২৫ ইং; ধারা: ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।

মামলার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের একটি চৌকস টিম ও বাকলিয়া থানার অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬.০০টা হতে ২৯ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর ১২.০০টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর এলাকা ও আশপাশে যৌথ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত মোট ০৮ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করেন।

তৎপরবর্তীতে বাকলিয়া থানার একটি চৌকশ টিম ইং ৩০/১০/২০২৫খ্রিঃ তারিখ রাত্রি বেলায় চট্টগ্রাম মহানগর এলাকা সহ আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন জঙ্গলখাইন এলাকা হতে সাজ্জাদ হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারনামীয় আসামী রিয়াজ করিম (৩৩) কে এবং চান্দগাঁও থানাধীন মীর বাড়ি এলাকা হতে এজাহারনামীয় আসামী মোঃ ইউসুফ প্রঃ হিরন (২৫)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মোঃ ইউসুফ প্রঃ হিরন (২৫) এর তথ্যের ভিত্তিতে এবং তার সনাক্তমতে বাকলিয়া থানাধীন সুরভী আবাসিক এলাকা সংলগ্ন খালপাড় এস.এন.বি এন্টারপ্রাইজ নামীয় নির্মাণ সামগ্রী বিক্রয়ের অফিস থেকে হত্যাকান্ডে ব্যবহৃত i) একটি বিদেশী পিস্তল, ii) একটি ম্যাগাজিন, iii) একটি বুলেট, v) একটি বুলেটের খোসা, iv) দুইটি ধামার একটি হাতল, vi) একটি হলুদ রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার সংক্রান্তে আসামী মোঃ ইউসুফ প্রঃ হিরন (২৫) এর বিরুদ্ধে বাকলিয়া থানা পুলিশ বাকলিয়া থানার মামলা নং-৩১, তাং-৩০/১০/২০২৫ইং, ধারা- The Arms Act. 1878 under section 19A রুজু করে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি মোঃ ইউসুফ প্রঃ হিরন (২৫) এর বিরুদ্ধে বাকলিয়া থানার এফআইআর নং-১২, তাং-০৬/০৬/২০২৫ খ্রিঃ জি আর নং-১৮৯, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com