1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদল ও বিভিন্ন ইউনিটের পালিত কর্মসূচির বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফিং

  • আপডেটের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদল ও বিভিন্ন ইউনিটের পালিত কর্মসূচির বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফিং এবং ধন্যবাদ জ্ঞাপন

২৭ অক্টোবর ২০২৫
★বর্ণাঢ্য শোভাযাত্রা
জেলা যুবদলের আয়োজনে এই শোভাযাত্রা ফেনীর মিজান ময়দান থেকে শুরু হয়ে কলেজ রোড, ট্রাংকরোড হয়ে শহীদ শহিদুল্লাহ সড়কের ওয়াপদা মাঠে গিয়ে শেষ হয়ে। এতে ৩০০ সাইকেল,একাধিক বিভিন্ন চিত্রসহ ভ্যান গাড়ী,ভ্যানপার্টি সহ ৮০০০ নেতাকর্মী সমর্থক অংশ গ্রহন করেন।

২৮ অক্টোবর ২০২৫
★স্বেচ্ছায় শ্রমে ফুলগাজীর বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার

ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের বেগম খালেদা জিয়া সড়কের ৪ কিঃমিঃ অংশ স্বেচ্ছায় শ্রম ও অর্থ দিয়ে জেলা যুবদল এবং ফুলগাজী উপজেলা ও সদর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের অংশ গ্রহনে সংস্কার করা হয়।এই কাজের উদ্বোধন করেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক ও ফেনী ১ আসন বিএনপির সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।

২৯ নভেম্বর ২০২৫
★এক টাকার বাজার
শহরের মুক্ত বাজারে এক টাকার বিনিময়ে ৭০০ টাকা পরিমানের বাজার সরবরাহ করা হয়ে।এতে ৩০০ মানুষ বাজার করেন। একইদিন ৫০০ শ্রমজীবিকে রান্না করা খাবার বিতরণ করা হয়।

৩১ অক্টোবর ২০২৫
★জেলা যুবদলের ওয়েবসাইট ও কর্মশালা
শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে দেশের প্রথম জেলা হিসাবে ফেনী জেলা যুবদলের ওয়েবসাইট উদ্বোধন করেন জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার।উদ্বোধন শেষে ফেনী জেলার ৫ টি পৌরসভা ও ৪৩ টি ইউনিয়নের ৪৪১ ওর্য়াডের নেতাকর্মীদের নিয়ে ডিজিটাল দক্ষতা অর্জন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার,প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত।

বিভিন্ন উপজেলার কর্মসূচি
★ফেনী সদর উপজেলা যুবদল- ২৮ অক্টোবর উম্মুক্ত জলাশয়ে মৎস্য মাছের পোনা অবমুক্ত করা হয়।
★সোনাগাজী উপজেলা যুবদল-২৮ অক্টোবর সমাবেশ অনুষ্ঠিত হয়।
★পরশুরাম উপজেলা যুবদল- ২৮ অক্টোবর অসহায়দের মাঝে খাদ্য বিতরণ এবং দোয়া মাহফিল। এইছাড়াও উম্মুক্ত জলাশয়ে মৎস্য মাছের পোনা অবমুক্ত করা হয়।
★৩১ অক্টোবর যুবদল নেতা মুকুলের উদ্যোগে ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নে ১ টাকার বাজারের আয়োজন করা হয়।এতে শতাধিক মানুষ উপহারভোগী হয়।

যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার জেলার প্রতিটি নেতাকর্মীকে একটি করে হলেও ভাল কাজ করার নির্দেশ প্রদান করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচি গুলো স্বতস্ফুর্ত ভাবে পালন করার জন্য ফেনী জেলা যুবদলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ফেনী জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার,সদস্য সচিব নাসির উদ্দিন খন্দকার,সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল হোসেন।

এই ছাড়াও ফেনীর কর্মরত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আরো জানান জেলা যুবদলের জনকল্যানমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com