1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমান বাহিনী প্রধান কর্তৃক ৪১ স্কোয়াড্রন এবং ২০৩ রক্ষণাবেক্ষণ ইউনিট পরিদর্শন

  • আপডেটের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি গত ০৩ নভেম্বর ২০২৫ (সোমবার) তারিখে রাজেন্দ্রপুরে অবস্থিত ৪১ স্কোয়াড্রন এবং ২০৩ রক্ষণাবেক্ষণ ইউনিট পরিদর্শন করেন। প্রথমে তিনি ৪১ স্কোয়াড্রনে গ্রাউন্ড কমব্যাট্যান্ট বিমানসেনাদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর মহড়া পরিদর্শন করেন। এ মহড়ায় টাওয়ার হতে বিল্ডিং রেপলিং, ফরওয়ার্ড রেপলিং, স্করপিয়ন ও স্লাইডিং প্রদর্শিত হয়। উক্ত মহড়ায় আরো প্রদর্শিত হয় ফায়ার এন্ড মুভ ম্যানুভার, হোষ্টেজ রেসকিউ এবং আনআর্মড কমব্যাট কলা-কৌশল। এছাড়াও বিমান বাহিনী প্রধান স্কোয়াড্রনে ব্যবহৃত অস্ত্র-সরঞ্জাম এবং প্যারাসুট প্রদর্শনী সরেজমিনে পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত কর্মকর্তাগণ ও গ্রাউন্ড কমব্যাট্যান্ট বিমানসেনাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।

পরবর্তীতে, সম্মানিত বিমান বাহিনী প্রধান ২০৩ রক্ষণাবেক্ষণ ইউনিট পরিদর্শন করেন। উক্ত পরিদর্শনকালে তিনি ইউনিটের সকল কর্মকর্তা ও উপস্থিত অন্যান্য পদবীর সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে উক্ত ইউনিট কর্তৃক বিভিন্ন রক্ষণাবেক্ষণ কার্যক্রমসহ বিপদজনক এলাকা (Danger Area)-তে সংরক্ষিত বিস্ফোরক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। সম্মানিত বিমান বাহিনী প্রধান বিমান বাহিনীর উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও দেশপ্রেমের সাথে কর্তব্য পালনের আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com