বিশেষ প্রতিবেদন :
*সিএমপি’র আকবর শাহ থানা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে অনুমান ২৫ ভরি স্বর্নালংকার সহ ০১ জন স্বর্ন চোরাচালানকারী গ্রেফতার।
অদ্য ০৫/১১/২০২৫ খ্রীঃ আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান এর নেতৃত্বে এসআই ( নিঃ) মোঃ দেলোয়ার, এএসআই/ মোঃ হাশেম, এএসআই/ মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় র্ফোস সহ আকবরশাহ থানার সিটি গেইট এলাকা হতে অনুমান ২৫ ভরি চোরাচালানের স্বর্ন সহ নুর আলম (৩৫), পিতা-আবুল বশর, মাতা-খতিজা বেগম, সাং-পূর্ব সুলতানপুর, পাটেয়ারী বাড়ী, ০৭নং ওয়ার্ড, ০৯নং নবাবপুর ইউপি, থানা- সোনাগাজী, জেলা- ফেনী নামক স্বর্ন চোরাচালানকারীকে কে গ্রেফতার করে। এ সংক্রান্তে আকবরশাহ থানার মামলা নং-৫(১১)২৫,
ধারা-বিশেষ ক্ষমতা আইনের 25B(1)(b) ধারা রুজু করে যথাযথ পুলিশ প্রহরায় আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply