1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক পরিবহন কাজে ব্যবহৃত অজ্ঞাতনামা ০১ টি প্রাইভেটকার ও ০১ টি মোবাইল ফোন উদ্ধার

  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৯০ বার ভিউ

*প্রেস রিলিজ*

*সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক পরিবহন কাজে ব্যবহৃত অজ্ঞাতনামা ০১ টি প্রাইভেটকার ও ০১ টি মোবাইল ফোন উদ্ধার।

অদ্য ১৩/১১/২০২৫ ইং তারিখ এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান চৌধুরী সংগীয় এসআই/ তারেকুল ইসলাম, এএসআই/সোহেল আহাম্মদ, এএসআই/শাহ পরান জান্নাত সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ও চেকপোষ্ট ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, কক্সবাজার হতে ০১টি প্রাইভেটকার যোগে একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য তথা ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। উক্ত সংবাদ ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডস্থ চামড়ার গুদাম ওমর আলী মার্কেটের সামনে পাঁকা রাস্তার উপর উপস্থিত হয়ে উক্ত এলাকায় চেকপোষ্ট আরম্ভ করেন। অদ্য ১৩/১১/২০২৫ ইং তারিখ ১৮.০০ ঘটিকার সময় উক্ত স্থানে চেকপোষ্ট করাকালে বিভিন্ন যানবাহন/ গাড়ী তল্লাশীকালে কক্সবাজার দিক হতে আগত ০১ টি প্রাইভেটকার, যাহার রেজি: নং-ঢাকা মেট্টো গ-৩৭-১৮৪৯ গাড়ীটিকে থামার জন্য সিগন্যাল দিলে গাড়ীতে থাকা অজ্ঞাতনামা চালক চেকপোষ্ট হতে একটু দুরে গাড়ীটি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঐ সময় রাস্তায় প্রচুর গাড়ী যানজট থাকায় প্রাইভেটকার এর চালককে আটক করা সম্ভব হয় নাই। পরবর্তীতে উক্ত প্রাইভেটকারটি চলন্ত অবস্থায় রাস্তায় পেয়ে চেকপোষ্টে নিয়োজিত অফিসার ফোর্সসহ গাড়ীটি হেফাজতে নেয়। তখন ঘটনাস্থলের আশপাশ হতে উপস্থিত লোকজন সহ মিডিয়ার লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী ও বিভিন্ন টিভি চ্যানেল এবং সংবাদকর্মীদের উপস্থিতিতে আটককৃত প্রাইভেটকার গাড়ীটি তল্লাশী করিয়া প্রাইভেটকার এর পিছনের ব্রেক ঢালার ভিতরে ০১(এক) টি কালো রংয়ের ট্রাভেল ব্যাগের ভিতর হইতে ১০(দশ) টি বড় প্যাকেটে প্রতিটি বড় প্যাকেটের ভিতরে থাকা ছোট ছোট প্যাকেটের ভিতর রক্ষিত ১০,০০০ পিস করে সর্বমোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ঘটনাস্থল হতে উক্ত জব্দকৃত মাদকদ্রব্য ইয়াবা বহনকারী মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার ও প্রাইভেটকার এর অজ্ঞাতনামা চালক কর্তৃক ফেলে যাওয়া ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় জড়িত প্রাইভেটকার এর অজ্ঞাতনামা চালক ও গাড়ীর মালিকদ্বয়ের নাম ঠিকানা সংগ্রহ পূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে। উক্ত বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com