1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

ইতিহাস বিকৃতি থেকে বাঁচাতে পারে সাহিত্যিকদের লেখনী শক্তি: চবি উপাচার্য

  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
====
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, লেখক হওয়ার সহজাত গুণ সকলের মধ্যে রয়েছে। সেই গুণকে চর্চার মাধ্যমে জাগিয়ে তুলতে হয়। সাহিত্য হলো জীবনের দর্পণ। সাহিত্য সমাজ, রাষ্ট্রের আয়নাস্বরুপ। ইতিহাস বিকৃতি থেকে বাঁচাতে পারে সাহিত্য এবং লেখকদের লেখনী শক্তি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক পরিষদের উদ্যােগে “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক সম্মেলন” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। আজ শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকাল ৪.৩০টায় চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে লেখক সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার।

প্রধান অতিথির বক্তব্যে চবি লেখক সম্মেলনে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ব্রিটিশদের বিরুদ্ধে দীনবন্ধু মিত্র, কাজী নজরুল ইসলামরা যেভাবে তাদের সাহিত্যে তৎকালীন সমাজের চিত্র তুলে ধরেছেন সেটা চাইলেই কেউ বিকৃত করতে পারবে না। ক্ষুদিরাম বসু ও সূর্যসেনদের যে ইতিহাস সেটা কেউ বিকৃত করতে পারবে না। কিন্তু বাংলাদেশের ক্রসফায়ারের গল্প, আয়নাঘরের গল্প; এগুলো কালের পরিক্রমায় বিকৃত হয়ে যেতে পারে। কারণ এখনকার লেখকরা প্রেমের কবিতা লিখলেও এসব নিয়ে কবিতা লিখে না। শুধু লিখলেই লেখক হওয়া যায় না। একপেশে হয়ে কিংবা পুরস্কার পাওয়ার আশায় লিখে থাকেন অনেক লেখক। সমাজ ও রাষ্ট্রের লেখকদের প্রতি দায় আছে। এসময় উপাচার্য অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট কথা সাহিত্যিক প্রফেসর ড. হায়াত হোসেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. আবুল কাসেম ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আনোয়ারুল হক। চবি লেখক পরিষদের সভাপতি প্রফেসর ড. ওবায়দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন চবি লেখক পরিষদের নির্বাহী পরিচালক রাশেদ রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়েশা হক শিমু। অনুষ্ঠানে লেখক পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক সমাজ, লেখক সমাজ ও সুধীবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com