1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমান বাহিনী প্রধানের সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে প্রত্যাবর্তন

  • আপডেটের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি গত ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করেছেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander, UAE Air Force & Air Defence এর আমন্ত্রণে গত ১৬-২০ নভেম্বর ২৫ তারিখ সংযুক্ত আরব আমিরাতে সফর করেন। সফরকালে বিমান বাহিনী প্রধান দুবাই-এ অনুষ্ঠিত Dubai International Air Chiefs’ Conference 2025 (DIACC 2025) এবং Dubai Air Show 2025 এ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, তিনি বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক/বেসামরিক ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

উল্লেখ্য যে, সম্মানিত বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফরের উদ্দেশ্যে গত ১৫ নভেম্বর ২০২৫, শনিবার ঢাকা ত্যাগ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com