বিশেষ প্রতিবেদন :
আজ ২৫ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৩:০০টা থেকে ৪:৩০টা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এ সময় সেবাপ্রত্যাশীদের বিভিন্ন বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়। সেবাপ্রত্যাশীদের অভিযোগ ও সমস্যাগুলো শুনে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কয়েকজন সেবা প্রার্থী তাদের অভিযোগের তাৎক্ষণিক সমাধান পাওয়ায় পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এই ‘ওপেন হাউজ ডে’-তে উপস্থিত ছিলেন সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির; উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আগত সেবা প্রার্থীগণ।