1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সীমানাপ্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন

  • আপডেটের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
====
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সীমানাপ্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর আজ শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় শুভ উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

উদ্বোধনকালে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পড়াশোনার মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছি। এ স্কুল এন্ড কলেজে নতুন ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে। পরবর্তীতে আরও নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে খেলার মাঠ নির্মাণ করা হবে। সীমানাপ্রাচীরের মাধ্যমে এ স্কুল এন্ড কলেজের সৌন্দর্য এবং সুযোগ-সুবিধা আরও বাড়বে।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) এবং চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, নানা সীমাবদ্ধতায় জর্জরিত ছিল এ স্কুল এন্ড কলেজ। আমরা দায়িত্ব নেওয়ার পর এ শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যােগের অংশ হিসেবে সীমানাপ্রচীর নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রকৌশলী ও ব্যক্তিবর্গ ধন্যবাদ জানান উপ-উপাচার্য (একাডেমিক)।

এসময় উপস্থিত ছিলেন ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জনাব মো. মোস্তফা সরকার, চবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমান ও মো. ইলিয়াস চৌধুরী, চবি নির্বাহী প্রকৌশলী ফারিস মাহমুদ আম্মার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান ও ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com