1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

  • আপডেটের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে
বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ।

গণতন্ত্রের মাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায়— বিশেষ দোয়া মাহফিল এবং হতদরিদ্র, ছিন্নমূল, পথশিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে আজ সোমবার, বাদ যোহর (০১ ডিসেম্বর ২০২৫) রাজধানী ঢাকার গুলশান আজাদ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া গুলশান আজাদ মসজিদে যোহর নামাজ শেষে বিশেষ দোয়া ও এই মসজিদ প্রাঙ্গণে, বনানী কবরস্থান এবং গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বিশেষ এই দোয়া মাহফিলে অংশ নেন— বিএনপি চেয়ারপার্সন-এর বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব।

এছাড়া দোয়া মাহফিলে আরও অংশ নেন— কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, গুলশান থানা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক শাহজাহান কবির, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মিসবাউল আলম, শোআইব হোসেন ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।▫️

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com