1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

সিএমপি মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ কর্তৃক চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তার উপর হামলাকারী দুর্বৃত্ত গ্রেফতার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার ভিউ

*প্রেস রিলিজ*

গত ০৪/১২/২৫ ইং তারিখে চাঞ্চল্যকর চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা জনাব মোঃ আসাদুজ্জামান খান এর গাড়ীতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় অজ্ঞাতনামা ০৩ (তিন) জনকে আসামী করে ডবলমুরিং থানার মামলা নং- ০৮(১২)২০২৫ , ধারা-৩৪২/৩০৭/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড রুজু করা হয়। এ প্রেক্ষিতে মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের একটি চৌকস টিম অত্যন্ত গুরুত্বের সাথে ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারসহ ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য কাজ শুরু করেন।
অফিসার ও ফোর্সের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় অদ্য ১১/১২/২০২৫ ইং তারিখ ভোর ০৪.৩০ ঘটিকায় বান্দরবান জেলার বান্দরবান সদর থানার সিকদারপাড়া এলাকা হতে আসামী ০১। কাজী মো: ইমন হোসেন (২৩) ও ০২। মো: সুজন (২৪) দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতার পরবর্তী সময়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় অত্র ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলো মর্মে স্বীকার করে।

এছাড়াও তারা জানায় যে, ঘটনার দিন পূর্ব-পরিকল্পনা অনুসারে তারা ০৩ জন মোটরসাইকেলযোগে কাস্টমস কর্মকর্তার গাড়ীটিকে সামনে থেকে গতিরোধ করলে ধৃত আসামী মো: সুজন (২৪) তার হাতে থাকা চাপাতি দিয়ে গাড়ীর সামনের গ্লাসে কোপ মেরে গ্লাস ভেঙ্গে ফেলে। তখন তাদের দলে থাকা অন্য একজন জোরে জোরে বলতে থাকে “গুলি কর, গুলি কর”। কিন্তু স্থানীয় লোকজন জমায়েত হওয়া শুরু করলে তারা ০৩ জন মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় আরো জানান যে, জনৈক ব্যক্তির নির্দেশক্রমে তারা কাস্টমস কর্মকর্তার উপর হামলা করে। হামলার সময় ওই ব্যক্তির ব্যক্তিগত মোটরসাইকেলটি ব্যবহার করা হয় এবং কাস্টমস কর্মকর্তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে অত্র ঘটনার পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। অপরাপর পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান কার্যক্রম চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com