1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

চবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
=====
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদ কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টায় হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ক্যাম্পাসে এখন সর্বোচ্চ একাডেমিক পরিবেশ বিরাজ করছে। ক্যাম্পাসের সর্বত্র একাডেমিক, গবেষণামূলক ও খেলাধুলাসহ নানা সহ-শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এমন একটা আমরা দেখতে চেয়েছিলাম। এ দারুণ পরিবেশ তৈরি করেছে শিক্ষার্থীরা। এ পরিবেশ ধরে রাখতে হবে। ক্যাম্পাসে একাডেমিক শিক্ষার পাশাপাশি আমরা সহ-শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করি সব সময়। শিক্ষার্থীরা ভালো কাজে সংযুক্ত থাকলে খারাপ দিকে ধাবিত হবে না। উপাচার্য বলেন, আমরা যোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষার্থী তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য নতুন শিক্ষক নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, যোগ্য শিক্ষক নিয়োগ হলে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি হবে। এতে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন হল সংসদের আয়োজনে মুগ্ধতা প্রকাশ করে বলেন, আবাসিক হলে শিক্ষার পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। এজন্য দায়িত্ব নেওয়ার পর মেধার ভিত্তিতে আসন বন্টন করেছি। হলের অতি প্রয়োজনীয় বিষয়গুলো সমাধান করা হয়েছে। আরও যেসব বিষয় মেরামত বা ঠিক করা দরকার বলে মনে হবে সেগুলো আমরা ব্যবস্থা নেব। হলগুলোতে বর্তমানে খুবই ভালো পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারছে। আমরা চাই, এ পরিবেশ সব সময় বিরাজ থাকুক।

এসময় উপস্থিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ও হল সংসদের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি, হলের আবাসিক শিক্ষক ও হল সংসদের কোষাধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াছ, হলের আবাসিক শিক্ষক ফাতেমা আক্তার হিরামনি, সারমিন আক্তার, মো. মাহবুবুর রহমান ও নাজনীন আক্তার, চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসুর সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান, ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জান্নাতুল নুসরাত আদন, সহ-ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রীতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাত, জিএস নাজিফা তাসফিয়াসহ চাকসু ও হল সংসদের অন্যান্য প্রতিনিধিবৃন্দ, হলের শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com