1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

গুপ্ত হত্যায় নেমেছে পতিত ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি ওসমান হাদীর সুস্থতার জন্য দেশব্যাপী দোয়ার আহ্বান —হেফাজতে ইসলাম

  • আপডেটের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

গুলিবিদ্ধ মরণাপন্ন শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতার জন্য দেশব্যাপী দোয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বিবৃতিতে গুপ্ত হত্যা চালিয়ে দেশপ্রেমিক ঈমানদার সাহসী জুলাইযোদ্ধাদের স্তব্ধ করা যাবে না বলেও তারা মন্তব্য করেন।

বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লড়াকু সৈনিক ও জুলাইর চেতনাবাহী নতুন প্রজন্মের বিপ্লবী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদী আওয়ামী ফ্যাসিস্টদের গুলিতে আহত হয়ে হাসপাতালে মরণপণ লড়াই করছেন। আমরা মসজিদ-মাদরাসাসহ সারা দেশে তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আ’লামীনের দরবারে সবাইকে দোয়া করার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে তারা আরো বলেন, আওয়ামী ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী শক্তি সম্মিলিতভাবে জুলাই বিপ্লবীদের গুপ্ত হত্যায় মাঠে নেমেছে। গুলি করে তাদের স্তব্ধ করা যাবে না। মৃত্যুভয় তারা পরোয়া করে না। এক ওসমান হাদীর রক্তের ওপর লক্ষ ওসমান হাদী দাঁড়িয়ে যাবে। ভয় দেখিয়ে এদেশের জনগণকে আবারও পদানত করার যেকোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দিবো ইনশাআল্লাহ।

হেফাজত নেতারা বলেন, ওসমান হাদীর ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জাতীয় শত্রু আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের নাম-নিশানাও বাংলার জমিন থেকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে হবে। গণহত্যাকারীদের সঙ্গে কোনো আপস বা আঁতাত চলতে পারে না। আওয়ামী সন্ত্রাসবাদ ঠেকাতে অন্তর্বর্তী সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের স্বার্থে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে আরো কঠোর হতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com