বিশেষ প্রতিবেদন :
গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোট এবং ২৩ জন চোরাকারবারীকে আটক করে। সন্দেহজনক বোট দুটি তল্লাশি করে ১৭৫০ বস্তা সিমেন্ট এবং ৩২ টি মোবাইল ফোনসহ এই চোরাকারবারীদের আটক করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘শহীদ মহিবুল্লাহ’। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থার জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।
দেশের সার্বভৌমত্ব ও সম্পদের সুরক্ষায় সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী অবিচলভাবে কাজ করে চলছে।