1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ বিমান বাহিনী ও অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস খাতে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর মধ্যে প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে স্বাক্ষরিত হয়। সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি উক্ত স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই এমওইউ-এর আওতায় উভয় প্রতিষ্ঠান ড্রোন ও অ্যারোস্পেস প্ল্যাটফর্মভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, অন-দ্যা-জব ট্রেনিং, ইন্টার্নশিপ কর্মসূচি এবং যৌথ গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করবে।

এই সহযোগিতায় ব্যবহারিক প্রশিক্ষণ, কার্যকরী অভিজ্ঞতা অর্জন এবং আধুনিক অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস প্ল্যাটফর্ম সংক্রান্ত গবেষণার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উন্নত প্রশিক্ষণ সমন্বয়, শক্তিশালী গবেষণা সহযোগিতা এবং প্ল্যাটফর্মভিত্তিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে এই সহযোগিতা সহায়ক হবে বলে প্রত্যাশা করা যায়। এই অংশীদারিত্ব অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এর ক্ষেত্রে দেশীয় সক্ষমতা গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা জাতীয় আত্মনির্ভরতা ও প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখবে।

উক্ত অনুষ্ঠানে বিমান সদরদপ্তর এর প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ, এএইউবি-এর ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, ইউজিসি ও বিভিন্ন মন্ত্রণালয়ের সদস্যবৃন্দ, এএইউবি-এর কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য বেসামরিক খাতের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com