1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

সদরঘাট থানা যুবদলের দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে মোশাররফ হোসেন দিপ্তী

  • আপডেটের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
বেগম খালেদা জিয়া ছিলেন মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন এমন এক নেত্রী, যিনি বাংলাদেশকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। দেশের মানুষের দুঃখ কষ্ট, সংকট ও দুর্যোগে তিনি বারবার ঝুঁকি নিয়ে পাশে দাঁড়িয়েছেন। ৯০ এর গণতান্ত্রিক আন্দোলনের সময় থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন মানবিক নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। গণতন্ত্র ও মৌলিক অধিকারের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন।

তিনি শনিবার (৩ জানুয়ারী) সকালে সদরঘাটস্থ মাদারবাড়ী হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সদরঘাট থানা যুবদলের উদ্যোগে আয়োজিত কোরআন খতম, দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১২ সালের ভয়াবহ পাহাড়ধস ও দুর্যোগ এবং ২০১৭ সালে রোহিঙ্গা সংকটের সময়ও বেগম খালেদা জিয়া মানবিক দায়িত্ববোধ থেকে চট্টগ্রামে ছুটে আসেন। চিকিৎসা ঝুঁকি ও রাজনৈতিক প্রতিকূলতা জেনেও তিনি নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটি কেবল রাজনৈতিক নেতৃত্ব নয়, এটি মানবিক নেতৃত্ব। শেষ মুহূর্ত পর্যন্ত তার ভাবনায় ছিল দেশের মানুষের কল্যাণ। বেগম খালেদা জিয়া ছিলেন ১৮ কোটি মানুষের নেত্রী। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

সদরঘাট থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুর খাঁনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ রাশেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসম্পাদক আনোয়ার হোসেন,নুর জাহেদ বাবলু,৩০ নং ওর্য়াড বিএনপির যুগ্ন আহবায়ক সালাউদ্দিন জুয়েল,বিএনপি নেতা মির্জা মারুফ, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াসির আরাফাত,উপস্থিত ছিলেন সদরঘাট থানা যুবদল নেতা আব্দুল মান্নান আশরাফুল ইসলাম রাজীব,ইয়াছিন,পশ্চিম মাদারবাড়ী ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মুরাদ, ৩০ নং ওর্য়াড যুবদল নেতা আজাদ আহমেদ রকি,ইরফানুল ইসলাম ইরফান,খলিলুর রহমান,২৯ নং ওর্য়াড যুবদল নেতা জিলানী,আরিফ,শ্রমিক দল নেতা সিরাজুদ্দৌলাহ, মো. রুবেল প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com