1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমনকালে ২৭৩ জনকে আটক করল বাংলাদেশ নৌবাহিনী

  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সমুদ্রপথে অবৈধ মানবপাচার রোধ, চোরাচালান দমন ও উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৩ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘স্বাধীনতা’ সেন্টমার্টিন্স ও তৎসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

বাংলাদেশ নৌবাহিনী জাহাজ কর্তৃক টহল চলাকালীন একটি সন্দেহভাজন কাঠের বোটকে ধাওয়া করে আটক করা হয়। পরবর্তীতে কাঠের বোটটি তল্লাশি করে অবৈধভাবে বিদেশগামী মানবপাচারকারী সদস্যসহ সর্বমোট ২৭৩ জনকে আটক করা হয়। উল্লেখ্য, জব্দকৃত বোটটিতে ন্যূনতম জীবন রক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য ও পানির ব্যবস্থা ছিল না। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

দেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার রোধ ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com