1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

সিএমপি’র ডিবি (দক্ষিণ) বিভাগের টিম–০১ এর অভিযানে ৪০০০ পিস ইয়াবা, একটি মাইক্রোবাসসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

মহানগর ডিবি ডিসি (দক্ষিণ) বিভাগের টিম–০১ এর অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৬/০১/২০২৬ খ্রি. তারিখ রাত ২১.৪০ ঘটিকায় সিএমপি’র কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে রাস্তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ০১। ড্রাইভার মিজানুর রহমান (৩০), পিতা—মোজাম্মেল হক, মাতা—মৃত রেহেনা আক্তার, সাং—ইসলামাবাদ খোদাইবাড়ী, পিয়াইজ্জা পাড়া, ০৭ নং ওয়ার্ড, ঈদগাঁও ইউপি, থানা—ঈদগাঁও, জেলা—কক্সবাজারকে গ্রেফতার করেন। তার হেফাজত হতে—ক) ০১ (এক) টি পুরাতন সাদা রংয়ের মাইক্রোবাস, যার রেজিঃ নং—চট্ট মেট্রো-চ-১১-৩৪৫৭; খ) মোট ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মিজানুর রহমান (৩০) জানায় যে, সে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জনৈক মোঃ রহমত উল্লাহ (৩২) নামক ব্যক্তি রামু, কক্সবাজার হতে তার গাড়িতে করে চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকার রাজখালী এলাকায় পৌঁছে দেওয়ার জন্য প্রদান করেন এবং জনৈক মোঃ রহমত উল্লাহ (৩২) উক্ত ইয়াবাগুলো গ্রহণ করার জন্য চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাজখালী এলাকায় অবস্থান করতেছে। আসামির দেওয়া তথ্যমতে অভিযানিক টিম চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাজখালী এলাকায় উপস্থিত হয়ে গ্রেফতারকৃত আসামি মিজানুর রহমান (৩০) এর দেখানো ও সনাক্ত মতে অপর আসামি মোঃ রহমত উল্লাহ (৩২), পিতা—জাকের আহমদ, মাতা—খতিজা বেগম, সাং—ভুতপাড়া, জাকের আহমদের বাড়ি, চাকমারকুল ইউপি, ০৯ নং ওয়ার্ড, থানা—রামু, জেলা—কক্সবাজারকে গ্রেফতার করেন। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com